ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন!

পাকিস্তানের হামলায় স্পিন বোলদাক থেকে ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে আফগান সীমান্ত বাহিনীর সংঘর্ষের জেরে কান্দাহারের স্পিন বোলদাক শহর থেকে প্রায় ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, পাকিস্তানের নির্বিচারে বিমান ও গোলাবর্ষণের কারণে পরিবারগুলো পালিয়ে মরুভূমি ও দুর্গম এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে, যেখানে মৌলিক জীবনযাপনের সুযোগ-সুবিধা একেবারেই অনুপস্থিত।

কান্দাহার শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের উপ-প্রধান নেমাতুল্লাহ ওলফাত বলেন, “পাকিস্তানি বাহিনী স্পিন বোলদাকের ঘনবসতিপূর্ণ এলাকায় নৃশংস হামলা চালিয়েছে। এতে প্রায় ২০ হাজার পরিবার গৃহহীন হয়েছে। আমরা তাদের সহায়তার জন্য কাজ করছি।”

টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষ ও বোমা হামলায় অন্তত ২১০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া ৮০টি বাড়ি ও ৫০টি দোকান সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বাস্তুচ্যুত এক বাসিন্দা বলেন, “একটি রকেট আমাদের বাড়িতে আঘাত করে দুটি ঘর ধ্বংস করেছে। আল্লাহর রহমতে আমরা আগেই শিশুদের বাইরে নিয়ে গিয়েছিলাম।” অন্য একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান, “আমাদের গাড়ি ও দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।”

সূত্র: টোলো নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন

পাকিস্তানের হামলায় স্পিন বোলদাক থেকে ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত

আপডেট সময় ০৮:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫