ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আ. লীগ ও জামায়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল আছে : জিল্লুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ও জামায়াত এই দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল আছে। তা হচ্ছে—দলগত নিষ্ঠা ও একাগ্রতা। তারা যে সিদ্ধান্ত নেয়, তা কঠোরভাবে পালন করে। কেউ যদি পক্ষে কথা বলেন তখন সমর্থন পান কিন্তু বিপক্ষে গেলে আক্রমণের মুখোমুখি হন। সামাজিক মাধ্যমে বা রাজনীতিক ক্ষেত্রে এই আচরণ স্পষ্টভাবে ধরা দেয়।

রবিবার (১৯ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে জিল্লুর রহমান এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল আছে—তাদের দলগত নিষ্ঠা ও একাগ্রতা। তারা যে সিদ্ধান্ত নেয়, তা দলকে একসম্ভবভাবে পালন করায়।

আপনি যদি তাদের পক্ষে অবস্থান নেন,সমর্থন পাবেন; বিপক্ষে গেলে দ্রুত আক্রমণ আছে। আওয়ামী লীগ ও জামায়াত—উভয়ের ক্ষেত্রেই এই দৃশ্য দেখা যায়। বিএনপির ক্ষেত্রে এই দৃশ্য এতটা স্পষ্ট নয়। আপনি যদি বিএনপির বিপক্ষে কথা বলেন, কিন্তু তারা তা গ্রহণ না করলে বিএনপি আপনাকে সরাসরি আক্রমণ করবে না।

তিনি বলেন, ছোট দলগুলোকে সিট দেওয়ার চেয়ে তাদের ইলেকশন ফান্ডে অর্থায়ন করাই ভালো। যদি বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হয়, তবে ওই দলের ভেতরে ঢুকেই কাজ করা উচিত। বাইরে থেকে অন্য প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ানো সাহসের কাজ, তবে তা বাস্তবসম্মত নয়। বাংলাদেশের রাজনীতিতে এখন স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা খুব জরুরি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লুডু খেলা নিয়ে দু‘পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২০

আ. লীগ ও জামায়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল আছে : জিল্লুর রহমান

আপডেট সময় ১২:৩২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫