ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ভারতকে পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিলো পাকিস্তান লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপি-এনসিপির মুখোমুখি অবস্থান মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য করোনার মতো আরেক মহামারির ঝুঁকিতে বিশ্ব দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে হচ্ছে ২টি পুলিশ একাডেমি ভারতে এলো নতুন ইনজেকশন, মাত্র ৭ মিনিটে হবে ক্যানসার চিকিৎসা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল আল্লাহ যেন কারিনাকে শহীদের মর্যাদা দান করেন: পিনাকী ভট্টাচার্য

জামায়াতে ইসলামী শুধু ভুল করেনি, তারা যেটা করেছে সেটা গণহত্যা: মাহিন সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নিঃশর্ত ক্ষমা চাওয়ার বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। তিনি জামায়াতের অতীত কর্মকাণ্ডকে ‘সামান্য ভুল’ নয়, বরং ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এনসিপি নেতা এই মন্তব্য করেন। তিনি বলেন, “জামায়াতে ইসলামীর দ্বারা এদেশের মানুষ সামান্য কষ্ট পায়নি, কিংবা জামায়াতে ইসলামী শুধু ভুল করেনি— যার জন্য তাদের শর্তহীন ক্ষমা করতে হবে। তারা যেটা করেছে সেটা গণহত্যা।”

ডা. শফিকুর রহমান কর্তৃক ‘অতীতের ভুল’-এর জন্য ক্ষমা চাওয়ার প্রতিক্রিয়ায় মাহিন সরকার প্রশ্ন তোলেন, যদি সেটা সামান্য ভুলই হতো, তবে ২৪ পরবর্তী সংবিধান সংস্কারের সুপারিশে তারা গণহত্যার শাস্তির বিধানের বিরোধিতা করতো না।

এনসিপি নেতা আরও বলেন, বাংলাদেশের জনগণ অবশ্যই গণহত্যাকারী গাদ্দারদের সম্পর্কে সচেতন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ভারতকে পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিলো পাকিস্তান

জামায়াতে ইসলামী শুধু ভুল করেনি, তারা যেটা করেছে সেটা গণহত্যা: মাহিন সরকার

আপডেট সময় ০৪:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫