ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থের পেছনে না ছুটে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার আহ্বান জানালেন ছাত্রদল সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

এবার জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রসংগঠনকে অর্থের পেছনে নয়; ছাত্র অধিকার নিয়ে কাজ করতে হবে। অর্থের পেছনে ছোটা মানেই আদর্শচ্যুতি ঘটা, আদর্শ থেকে সরে যাওয়া।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রদল সব সময় জুলাই যোদ্ধাদের পাশে ছিল-আছে এবং থাকবে। জুলাই-আগস্টের চেতনা যেন ম্লান না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে বলেন তিনি।

তিনি আরও বলেন, একটি ছাত্রসংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন করছে। আওয়ামী লীগের ভোট নিয়ে তারা রাজনীতি করছে। গুপ্ত ও মুনাফিক ছাত্র সংগঠনের মতো কাজ না করার পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিষয়ে আপোষ না করার আহ্বানও জানান রাকিব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অর্থের পেছনে না ছুটে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার আহ্বান জানালেন ছাত্রদল সভাপতি

আপডেট সময় ০৫:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫