ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’ মুসলিমপ্রধান দেশে ইসরায়েলের গোপন ঘাঁটি, তথ্য আড়াল রাখতে দুজনকে হত্যা দক্ষিণ কোরিয়ায় আসিফ মাহমুদকে নাগরিক সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি মোছার নির্দেশ সিটি করপোরেশন দেয়নি: চসিক মেয়র ভারতে জনসংখ্যা বাড়াতে নগদ টাকা ও ছুটির ঘোষণা রাজ্য সরকারের এবার ভারতকে পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিলো পাকিস্তান লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপি-এনসিপির মুখোমুখি অবস্থান মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য করোনার মতো আরেক মহামারির ঝুঁকিতে বিশ্ব

বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

এবার বগুড়ার শিবগঞ্জে জামায়াত-শিবির, আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা লীগের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ময়দানহাট্টা উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মিসভায় আনুষ্ঠানিকভাবে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগ দেন তারা।

জানা গেছে, জামায়াত নেতা জুয়েল রানা ও সাবেক শিবির নেতা রেদোয়ান আহম্মেদ বাবুর নেতৃত্বে শতাধিক জামায়াত কর্মী বিএনপিতে যোগ দেন। পরে শিবগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানা বেগমের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম মিয়াসহ যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সমর্থক বিএনপিকে যোগদান করেন।

এ সময় যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়ে মীর শাহে আলম বলেন, এটি শুধু একটি যোগদান নয়, এটি স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের একতাবদ্ধ আন্দোলনের প্রতীক। বিএনপি এখন জনগণের একমাত্র ভরসা, আর ধানের শীষই এই দেশের মুক্তির প্রতীক। তিনি নবাগতদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে নিরলসভাবে কাজ করার আহ্বান।

বিএনপির এ নেতা বলেন, এ আসনে ধানের শীষ মার্কা শুধু জিতলে হবে না, রেকর্ডসংখ্যক ভোটে জয়ী হয়ে আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিতে হবে। সে লক্ষ্যে প্রত্যেক কর্মীকে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। মীর শাহে আলম আরও বলেন, আমরা ছলনা-মোনাফেকি করে মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করব না, আমরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে দেশ ও দেশের মানুষের কল্যাণ করব, ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (অস্ট্রেলিয়া) রাশেদুল হক বলেন, জিয়া পরিবার দেশের সকল ক্রান্তিকাল থেকে এ দেশের মানুষের পাশে আছেন, থাকবেন। নির্বাচন বানচালের চেষ্টাকারী জামায়াত-শিবিরকে না বলুন। তারা ভারতীয় পণ্য, তাদের সৃষ্টি হয়েছে ভারতে। তাই দেশের স্বার্থে গুপ্ত সংগঠনকে শোচনীয় পরাজয় ঘটানোই হবে আমাদের অন্যতম কাজ।

ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজুর সভাপতিত্বে কর্মিসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক। কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, প্রবীণ বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, অধ্যাপক নজরুল ইসলাম ও মোস্তাফিজার রহমান রাজা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’

বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী

আপডেট সময় ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫