ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোটে জয় পেল পুতিনের দল তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাতিসংঘে ‘আমাদের’ বিরাট পদোন্নতি, বলে উচ্ছ্বাস ড. ইউনূসের বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও এবার সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স এবার নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা ইরানের ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হযরত শাহজালাল বিমানবন্দরে মাদক কারবারি গ্রেপ্তার: পাকস্থলী থেকে উদ্ধার ৬ হাজার ইয়াবা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. পান্নু হাওলাদার (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১ নভেম্বর) রাতে কক্সবাজার থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় ইয়াবা পরিবহনের সময় তাকে আটক করা হয়।

এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী গেটের সামনে থেকে পান্নুকে আটক করা হয়। পরে এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে বিপুল পরিমাণ ডিম্বাকৃতির বস্তু শনাক্ত হয়।

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে তার শরীর থেকে ১৩৬টি স্কচটেপ মোড়ানো প্যাকেট বের করা হয়। এসব প্যাকেট খুলে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোটে জয় পেল পুতিনের দল

হযরত শাহজালাল বিমানবন্দরে মাদক কারবারি গ্রেপ্তার: পাকস্থলী থেকে উদ্ধার ৬ হাজার ইয়াবা

আপডেট সময় ০৯:৩৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫