ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রিয়াদে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল

ভোলায় উপজেলা মাদ্রাসা শিক্ষক ফোরামের কমিটি গঠন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের সার্বিক কল্যাণের লক্ষ্যে “বোরহানউদ্দিন উপজেলা মাদ্রাসা শিক্ষক ফোরাম” নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সম্প্রতি উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মোহাম্মদ নজরুল ইসলামকে আহ্বায়ক এবং মোঃ ফেরদাউসকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, আধুনিক বিশ্বে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক ও সময়োপযোগী করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও জ্ঞানচর্চার পাশাপাশি শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দিতে হবে।

আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, ফোরামের মাধ্যমে উপজেলার সব মাদ্রাসার মধ্যে সমন্বয় সাধন, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে নিয়মিত কার্যক্রম গ্রহণ করা হবে।

সভা শেষে উপস্থিত শিক্ষকরা আশা প্রকাশ করেন। এই শিক্ষক ফোরাম বোরহানউদ্দিন উপজেলার মাদ্রাসা শিক্ষার অগ্রযাত্রায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রিয়াদে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ভোলায় উপজেলা মাদ্রাসা শিক্ষক ফোরামের কমিটি গঠন

আপডেট সময় ১০:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫