ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজায় ইসরাইলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডার জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আল্লাহ ইরানকে বিজয় দান করবেন: হাতে লেখা চিঠিতে মোজতবা খামেনি এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার অন্যায়ের সামনে নীরব থাকব না: জাতিসংঘে এরদোয়ানের হুংকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় শেহবাজ শরিফের অনুরোধে লং মার্চ স্থগিত করল জামায়াতে ইসলামী নিউইয়র্কে নেতানিয়াহুর বিমান নামবে না, মামদানির হুমকিতে আতঙ্ক

সোহরাওয়ার্দী উদ্যানে শুরু আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন, পাঁচ দেশের শীর্ষ আলেমদের উপস্থিতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’। শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ মহাসম্মেলনে যোগ দিতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে।

আয়োজক সূত্র জানায়, খতমে নবুওয়তের মূল বিশ্বাস রক্ষার বিষয়ে বৈশ্বিক ঐক্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ পাঁচটি দেশের প্রখ্যাত আলেমরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দ (ভারত)-এর সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, মাওলানা ইলিয়াছ গুম্মান এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিশিষ্ট শতাধিক আলেম।

লাখো মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান এক ঐতিহাসিক সমাগমে পরিণত হবে বলে আয়োজক কমিটি প্রত্যাশা করছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরাইলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডার

সোহরাওয়ার্দী উদ্যানে শুরু আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন, পাঁচ দেশের শীর্ষ আলেমদের উপস্থিতি

আপডেট সময় ১০:৪৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫