ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী পাবনায় হচ্ছে নতুন ‘মেগা সংযোগ’, বদলে যেতে পারে দেশের যোগাযোগ মানচিত্র যদি কখনো মারা যাই, আমাদের খুনের বিচার যেন হয়: নাসীরুদ্দীন পাটওয়ারী কোরবানির হাটে এবার ভাইরাল ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’! আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ ঈদের দিন ভারী বৃষ্টি হতে পারে রাজধানীসহ দেশের যেসব অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করতে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত: রাশেদ খাঁন না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি, এখন অনেক লজ্জা লাগে: হিমি ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ

দেশটাকে গুছিয়ে দিয়ে যেতে চাই: অর্থ উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা আর মাত্র কয়েকটা মাস আছি। এ সময়ের মধ্যে দেশটাকে গুছিয়ে দিয়ে যেতে চাই, যাতে সামনে যারা ক্ষমতায় আসবে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, সদস্য জি. এম. আবুল কালাম কায়কোবাদ। অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনবিআর সদস্য মোতাসিম বিল্লাহ ফারুকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের বাইরে আমাদের ইমেজ খুবই ভালো। আমরা যেভাবে এগোচ্ছি তাতে সবাই সমর্থন দিচ্ছে। আমাদের নানা চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা ভালো করছি, যা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকও বলছে। আগামীতে আমরা যাতে দ্রুত এগিয়ে যেতে পারি, সেভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।

এনবিআর পৃথকীকরণের আন্দোলনের প্রসঙ্গ তুলে অর্থ উপদেষ্টা বলেন, ওই সময় একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা আমি ভুলে গেছি। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ব্যক্তিগতভাবে পছন্দ করেন না উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন শুরু হওয়ার পর এক-দেড় মাস অপেক্ষা করেছি, কারও বিরুদ্ধে ব্যবস্থা নেইনি।

এখানে প্রসঙ্গত, এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনে অধ্যাদেশ জারিকে কেন্দ্র করে তিন মাস ধরে টানা আন্দোলন করেন এনবিআরের শ্রেণির কর্মকর্তা-কর্মচারী। আন্দোলনে জড়িত থাকার দায়ে ৩০ জনের মতো কর্মকর্তাকে বরখাস্ত কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পাশাপাশি আরও অনেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আন্দোলনের ওই প্রসঙ্গ তুলে অর্থ উপদেষ্টা বলেন, যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে অনেকের হয়তো ভিন্ন পারসেপশন ছিল। যাই হোক, ব্যাপারটা কতটা মিটিগেট করা যায় সেটা দেখবো। তিনি বলেন, পরিবেশ যদি ভালো না হয় তাহলে কর্মস্পৃহা কমে যাবে। এনবিআরের কর্মকর্তাদের প্রতি কোন ক্ষোভ নেই বলে জানান উপদেষ্টা।

রাজস্ব আদায় বাড়াতে কর্মকর্তাদের সফট স্কিল বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জোর করে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব নয়। এজন্য দক্ষতা, নিষ্ঠা ও পরিশ্রম করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী

দেশটাকে গুছিয়ে দিয়ে যেতে চাই: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০১:২৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫