ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে মামলা করতে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

এবার গাজাগামী গ্লোবাল সুমুদ মানবিক সহায়তা ফ্লোটিলার কর্মীদের কথিত অপহরণ ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া সরকার। সোমবার (২৫ মে) স্থানীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে। মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি বলেন, আইনজীবীরা তথ্য ও সমর্থনকারী প্রমাণ সংগ্রহ শেষ করলেই কুয়ালালামপুর আইনি কার্যক্রম শুরু করবে বলে মালয় মেইল জানিয়েছে।

গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় গাজায় সহায়তা পৌঁছাতে এবং ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে যাত্রা করা ফ্লোটিলাটিতে থাকা ৪০০র বেশি আন্তর্জাতিক কর্মীর ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং তাদের আটক করে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ২.এর প্রত্যাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আমিরুদ্দিন বলেন, “আমরা নীরব থাকব না, আমরা থামব না। আইনি দল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সব নথিপত্র সংগ্রহ করছে। তাদের (ফ্লোটিলার অংশগ্রহণকারীদের) একাধিকবার অপহরণ করা হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে।

তিনি বলেন, “আমরা এই বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব, আমরা কূটনৈতিক চাপ অব্যাহত রাখব এবং মালয়েশিয়াজুড়ে প্রচারণা চালাব।আমিরুদ্দিন বলেন, বিশেষ করে মালয়েশিয়ান অংশগ্রহণকারীদের জড়িয়ে ফ্লোটিলা কর্মীদের বিরুদ্ধে কথিত অপহরণ ও নির্যাতনসহ বর্বর আচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, গাজারপূর্ণ মুক্তিদাবি করে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক চাপ অব্যাহত থাকবে।

আমিরুদ্দিন জানান, জিএসএফ ২.০ মিশন শেষ হলেও ফিলিস্তিনি জনগণের প্রতি মালয়েশিয়া ও সেলাঙ্গরের সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, ফিলিস্তিনসংশ্লিষ্ট আন্তর্জাতিক সম্মেলন ভবিষ্যতে মালয়েশিয়ায় আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে সমর্থন ও সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করা যায়। তিনি আরও যোগ করেন, গাজার ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত সুমুদ ৩.০ তাদের আন্দোলন চালিয়ে যাবে। সূত্র: আনাদলু

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে মামলা করতে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া

আপডেট সময় ০৩:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬