ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত যুবলীগের কর্মী অর্ঘ্য হচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য সচিব সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী সীমান্তে সাপ-কুমির ছাড়ার খবর সঠিক নয়, দাবি বিক্রম মিশ্রির চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

একদিনে নির্বাচন–গণভোটে ‘ঝুঁকি’ দেখছে জামায়াত, জোট নয় বরং সমঝোতার পথে দল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের ঘোষণায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে—এ সিদ্ধান্তকে ভালোভাবে দেখছে না জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রাম কলেজ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।”

জামায়াত নির্বাচনে জোট করবে কিনা—এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমরা প্রচলিত অর্থে কোনো জোটে যাচ্ছি না। তবে বিভিন্ন দল ও শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা হবে।”

সন্ধ্যায় ফিরোজশাহ এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আসন্ন নির্বাচন শুধু ভোটাধিকার নয়, এটি একেকটি ভেটো পাওয়ার সুযোগ। এখানে ভুল করা যাবে না। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দিন, হকের পথে থাকুন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিন।”
তিনি আরও বলেন, “আল্লাহর রাজ কায়েম ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারও সঙ্গে আপস করব না। বাংলাদেশ পরিবর্তন না হওয়া পর্যন্ত থামব না।”

রাতে শহরের জিইসি কনভেনশন হলে নির্বাচনে দলের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত সম্মেলনেও জামায়াত আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার

একদিনে নির্বাচন–গণভোটে ‘ঝুঁকি’ দেখছে জামায়াত, জোট নয় বরং সমঝোতার পথে দল

আপডেট সময় ১০:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫