ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম সাড়ে তিন মাস পর হরমুজ পাড়ি, এগিয়ে চলেছে ‘বাংলার জয়যাত্রা’ রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে? ইসরাইলকে অন্ধ সমর্থন করে ডুবেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর জামায়াতের হামলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন চিড়িয়াখানা থেকে গবেষণাগারে ‘ডোনাল্ড ট্রাম্প’

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থানকে এক কাতারে এনে তিনি দাবি করেছেন, বিএনপি সরকারের বিরুদ্ধে দুই দলের বক্তব্য ও কর্মকৌশলের মধ্যে মিল দেখা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নতুন নামআওয়ামী জামায়াত লীগহওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (২২ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

নিম্নে রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলোআওয়ামী লীগের ফেসবুক পেজ আর জামায়াতে ইসলামীর ফেসবুক পেজের দিকে তাকালে দেখি বিএনপি সরকারের বিরুদ্ধে একই রকম বক্তব্য। ছাত্রলীগ আর শিবিরেরও তাই। আর এ জন্যই বলি, আওয়ামী লীগের আর রাজনীতির প্রয়োজন নেই। সব জামায়াত এখন আওয়ামী লীগ হয়ে গেছে! থুক্কু!

আওয়ামী লীগের চরিত্রে জামায়াত ফিরে এসেছে। বর্তমানে জামায়াতে ইসলামীর নামআওয়ামী জামায়াত লীগহিসেবেও ডাকা যায়। সে জন্য আওয়ামী লীগের আর কোনো প্রাসঙ্গিকতা আছে বলে মনে করি না। বরং দারুণভাবে এই জায়গাটা জামায়াতে ইসলামী দখল করেছে। সুতরাং এখন আর শুধুমাত্র আওয়ামী লীগ নিয়ে বেশি হৈচৈ করে লাভ নাই।

সম্মিলিত প্রতিরোধে নামতে হবে আওয়ামী জামায়াত লীগের বিরুদ্ধে। অন্যরায় এদের আমিরের হুমকি শোনেন নাই? আরেকটি অনিবার্য গণঅভ্যুত্থান হতে যাচ্ছে, ১৯৯৬ মত প্রস্তুতি নিতে বলেছেন। ৯৬তে আওয়ামী লীগ ও জামায়াত এক সাথে বিএনপির বিরুদ্ধে নেমেছিল। হয়তো ইতোমধ্যে আলোচনা ফাইনাল করে ফেলেছে। নইলে এতো হুমকি দেওয়ার তো কথা নয়। খুব শীঘ্রই আওয়ামী জামায়াত লীগ বিএনপির বিরুদ্ধে রাজপথে নামতে যাচ্ছে। বাংলাদেশপন্থি সকল জনগণ গোষ্ঠীকে এবিষয়ে সতর্ক থাকার বিকল্প নাই। বাংলাদেশের থ্রেট শুধু আওয়ামী লীগ নয় বরং সবচেয়ে বেশি থ্রেট আওয়ামী জামায়াত লীগ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

আপডেট সময় ০৯:৫৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬