ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রূপপুর থেকে ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৪ হাজার শিক্ষার্থী সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ফসল আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, আহত পলক জাতীয় গ্রিডে যুক্ত হলো ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম, রূপপুরের জ্বালানির অবিশ্বাস্য সক্ষমতা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ‘বড় ছাড়’ দিতেই হবে: ফ্রান্স এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

আমি এমপি হলে সরকারি কোনো সুবিধা ও প্রটোকল নেব না: শিশির মনির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

এবার নির্বাচিত হলে তিনি কোনো ধরনের সরকারি সুবিধা গ্রহণ করবেন না— এমনকি প্রটোকলও ব্যবহার করবেন না বলে ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় শিশির মনির বলেন, ‘আমি কখনো কোনভাবেই সরকারি কোনো বেনিফিট নিব না। যদি আমি নির্বাচিত হতে পারি, সরকার প্রদত্ত ভাতা, এলাওয়েন্স কিংবা সুযোগ-সুবিধা— যা-ই আমাকে দেওয়া হবে, সবটুকুই আমি জনগণের কল্যাণে উন্মুক্ত করে দিব। আমি তার এক পয়সাও নিজের, পরিবারের বা আত্মীয়স্বজনের কল্যাণে ব্যয় করবো না। এটি অনারিয়াম হোক বা অন্য কোনো সুবিধা কোনোভাবেই আমি তা নেব না।’

তিনি আরও বলেন, ‘আমি কোনোদিন ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবো না। সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাদের দোয়ায় যদি আল্লাহ তাআলার বরকতে আমি নির্বাচিত হই, তাহলে আমি কখনোই ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুযোগ সুবিধা নেব না। কেউ আমাকে বলতে পারবে না যে আমি ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করেছি।’

প্রশাসনকে ব্যক্তিস্বার্থে ব্যবহারের বিষয়ে শিশির মনির বলেন, ‘আমি কখনো নিজের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করতে চাইবো না, করবোও না। প্রশাসন জনগণের স্বার্থে ব্যবহৃত হবে। আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলে নিজের, পরিবারের বা আত্মীয়স্বজনের স্বার্থে কোনোদিন কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করবো না।’

প্রটোকল ব্যবহারে তার অবস্থান আরও স্পষ্ট করে তিনি বলেন, ‘নির্বাচিত ব্যক্তিরা আমাদের দেশে প্রটোকল, ভিআইপি লাউঞ্জ, প্রাধান্যসহ নানা সুযোগ নিতে আগ্রহী হন। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, নির্বাচিত হলে আমি কোনো প্রটোকল কোনোদিনই ব্যবহার করবো না। আমি এখনো প্রটোকল পছন্দ করি না, ভবিষ্যতেও করতে চাইবো না। যারা জনগণের জন্য কাজ করার নিয়ত করে, জনগণই তাদের সর্বোচ্চ প্রটোকল। এর বাইরে নির্ধারিত প্রটোকল নিয়ে নিজেকে আলাদা করে নতুন সুযোগ সুবিধা নেওয়ার কোনো অর্থ হয় না।’

প্রসঙ্গত, সুনামগঞ্জ-২ আসন থেকে প্রার্থী হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের। তিনি নির্বাচনী এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তবে বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে তার কোনো পদ নেই বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপপুর থেকে ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে

আমি এমপি হলে সরকারি কোনো সুবিধা ও প্রটোকল নেব না: শিশির মনির

আপডেট সময় ১২:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫