ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বোঝান: এমপি মানসুরা গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয় শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: রাজসাক্ষী হতে চান সাবেক এক ডিআইজি হলে রাজনীতির বিপক্ষে ছাত্রদল নেত্রী, হতে চান ‘সাধারণ শিক্ষার্থী’ কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না আসতেই বিখ্যাত ‘সিরাজ উদ্যান’ নাম হয়ে গেল ‘শিবাজি উদ্যান’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে: সেনাপ্রধান সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: নিন্দা জানালেন বিএনপি মহাসচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

বাউলদের ওপর সাম্প্রতিক হামলাকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে বাউলদের উপর সর্বশেষ হামলার ঘটনার পর বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক। বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির অংশ এই বাউলরা। তাদের ওপর এ হামলা উগ্র ধর্মান্ধদের কাজ বলে আমি মনে করি।”

বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির নবনির্মিত ভবন উদ্বোধনকালে দেওয়া প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল আরও বলেন, “এ ধরনের হিংসা-প্রতিহিংসার পথ কারও জন্যই শোভনীয় নয়।”

ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে সারাদেশে বাউলদের উপর হামলার প্রতিবাদ জানাতে জড়ো হওয়া শিল্পীদের ওপর হামলার ঘটনায় দুই বাউল আহত হয়েছেন বলে জানা যায়।

এ সময় ঢাকার কাকরাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, “ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা, ক্ষতিপূরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে যারা থাকেন, তাদের গাফিলতির কারণেই অনেক সময় এমন দুর্ঘটনা ঘটে। যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলে এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব।”

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: নিন্দা জানালেন বিএনপি মহাসচিব

আপডেট সময় ০৬:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫