ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বোঝান: এমপি মানসুরা গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয় শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: রাজসাক্ষী হতে চান সাবেক এক ডিআইজি হলে রাজনীতির বিপক্ষে ছাত্রদল নেত্রী, হতে চান ‘সাধারণ শিক্ষার্থী’ কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না আসতেই বিখ্যাত ‘সিরাজ উদ্যান’ নাম হয়ে গেল ‘শিবাজি উদ্যান’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে: সেনাপ্রধান সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি

বাউল শিল্পী আবুল সরকারের কটূক্তিতে জমিয়তের তীব্র নিন্দা: সর্বোচ্চ শাস্তির দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে প্রকাশ্যে কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দিয়েছেন—এ খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, আল্লাহকে নিয়ে কটূক্তি কোনোভাবেই বাকস্বাধীনতার আওতায় পড়ে না। এটি দেশের সংবিধান, ইসলাম ধর্ম এবং মুসলিম উম্মাহর বিশ্বাসের ওপর সরাসরি আক্রমণ।

নেতৃদ্বয় আরও বলেন, ধর্মবিদ্বেষী বক্তব্য ও অপপ্রচার রোধে সরকারের কঠোর ভূমিকা নেওয়া জরুরি। তা না হলে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে তারা সতর্ক করেন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে জমিয়ত ইসলাম ও মুসলমানদের ধর্মীয় মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

একই সঙ্গে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারায় মামলা গ্রহণ করে বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বাউল শিল্পী আবুল সরকারের কটূক্তিতে জমিয়তের তীব্র নিন্দা: সর্বোচ্চ শাস্তির দাবি

আপডেট সময় ০৮:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫