ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

আওয়ামী লীগের সমর্থকদের নিরাপত্তার দায়িত্ব নেবে বিএনপি: বললেন ধানের শীষের প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি প্রার্থী এম নাসের রহমান বলেছেন, দেশে ক্ষমতার পরিবর্তন হলেও আওয়ামী লীগের সমর্থকদের নিরাপত্তার দায়িত্ব নেবে বিএনপি। বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসের রহমান বলেন, এবারের নির্বাচনে তার প্রচারের মূল লক্ষ্য হলো আওয়ামী লীগ সমর্থকদের আশ্বস্ত করা, যাতে তারা বুঝতে পারে—জামায়াতের ক্ষমতায় যাওয়ার আশঙ্কা ভিত্তিহীন। তিনি বলেন, “আপনারা এক সেকেন্ডও ভাববেন না যে জামায়াতের নামে কেউ ক্ষমতায় আসবে। এমন হলে দেশে কেয়ামতের মতো পরিস্থিতি হবে। শেখ হাসিনার আমলেও এত খারাপ দিন আসেনি।”

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের শীর্ষ নেতাদের ‘গোপন উদ্দেশ্য’ সম্প্রতি প্রকাশ পেয়েছে, যা চট্টগ্রামের নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের মাধ্যমে ধরা পড়ে। নাসের রহমান বলেন, “একসময় মাত্র ৮ শতাংশ ভোট পাওয়া জামায়াত এখন ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। বেগম খালেদা জিয়া তাদের মন্ত্রী বানিয়েছিলেন। অন্তত তার প্রতি সম্মান দেখালে তিনটি আসনে প্রার্থী না দেওয়ার কথা বলত।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

আওয়ামী লীগের সমর্থকদের নিরাপত্তার দায়িত্ব নেবে বিএনপি: বললেন ধানের শীষের প্রার্থী

আপডেট সময় ০১:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫