ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

ড. ইউনূসের পদত্যাগের ইচ্ছা ‘নাটক’, মন্তব্য মাসুদ কামালের — “নাটক কম করো পিও”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে চাওয়ার বিষয়টিকে ‘নাটক’ হিসেবে অভিহিত করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে মাসুদ কামাল বলেন,
“ড. ইউনূস যতভাবে সম্ভব এই দেশের মানুষকে অপমান করার চেষ্টা করছেন। আবার উনি শেষ পর্যন্ত পদত্যাগ করার নাটক করলেন। একসময় হাসিনার আমলে দেয়ালে লেখা হতো— ‘নাটক কম করো পিও’। এখন আমারো বলতে ইচ্ছা করে— নাটক কম করো পিও।”

তিনি প্রশ্ন তোলেন, কে বলেছেন ড. ইউনূস পদত্যাগ করবেন?
“নাহিদ ইসলাম বলেছেন? তিনি তো একটি রাজনৈতিক দলের নেতা। কিন্তু এই কথাটি নিয়ে সবগুলো মিডিয়া মাতামাতি শুরু করেছে। পরে আবার সরকারের পরিকল্পনা উপদেষ্টা বললেন— না, উনি (ড. ইউনূস) পদত্যাগের কথা বলেননি। প্রেস সচিব বলেছেন— পত্রিকায় এমনটা দেখেছেন। তাহলে নাহিদ ইসলাম কী বললেন?”

মাসুদ কামাল ব্যঙ্গ করে বলেন,
“ড. ইউনূস হয়তো ভেবেছিলেন, পদত্যাগের কথা বললেই পরদিন শুক্রবার মানুষ শাহবাগে ‘যেও না সাথী’ গান গাইতে গাইতে হাজির হবে। কিন্তু কেউ আসেনি, কেউ কাঁদেওনি।”

তিনি বলেন,
“উনি শীতকালের ওয়াজ গরমকালে করে ফেলেছেন। যদি গত অক্টোবরে এই নাটক করতেন, তখন হয়তো কিছু মানুষ যেতো, বলতো— ‘আপনি যাইয়েন না।’ কিন্তু এখন কেউ বলছে না, বরং সবাই দেখছে উনি তাড়ানো না পর্যন্ত যাবেন না। এখন শুধু দেখা বাকি কোথা থেকে তাড়াবে।”

মাসুদ কামালের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তার সরাসরি ও রসিকতাপূর্ণ উপস্থাপন দেশি রাজনীতির ঘটনাপ্রবাহকে ভিন্নভাবে ব্যাখ্যা করে রাজনৈতিক আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু

ড. ইউনূসের পদত্যাগের ইচ্ছা ‘নাটক’, মন্তব্য মাসুদ কামালের — “নাটক কম করো পিও”

আপডেট সময় ০৮:৪৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫