ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি তেল রফতানিতে ইরানের ওপর ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার শিক্ষামন্ত্রীর সামনেই বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের হাতাহাতি ভারতে আন্দোলনে নামছে মুসলিমরা হামলা-ছিনতাই মামলায় ছাত্রদল সভাপতি কারাগারে শাহজালাল (রহ.) মাজারের সিলগালা ডেগ খুললেন ডিসি সারওয়ার আলম এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী ‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা এমপি থেকে পিয়ন, সবার হাতে বিরোধীদলীয় নেতার ১০ কেজির ‘সারপ্রাইজ বক্স’! ৭০০ বছরে প্রথমবার প্রকাশ্যে গণনা করা হচ্ছে শাহজালাল মাজারের দানের টাকা প্রথম আলো কার্যালয়ে হামলা: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড

দুই উপদেষ্টার অনুসারীদের বাধায় আটকে গেল তৃতীয় জোট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১৪২১ বার পড়া হয়েছে

এবার তৃতীয় জোট গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নির্বাহী কাউন্সিলের বৈঠকে অনেক সদস্য জোটে যাওয়ার বিরোধিতা করেন। সম্ভাব্য জোটে এনসিপি থেকে বেরিয়ে যাওয়া নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ থাকলে সে জোটে যাওয়ার বিরোধিতা করেন এই নেতারা।

এনসিপির সূত্রে জানা গেছে, নির্বাহী কাউন্সিলে যেসব সদস্য নতুন জোটে যাওয়ার বিরোধিতা করেন তারা প্রায় সবাই সরকারে থাকা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অনুসারী। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে চার ঘণ্টা ধরে এনসিপির নির্বাহী কাউন্সিলের সভা হয়। ৫১ সদস্যের নির্বাহী কাউন্সিলের অধিকাংশ সদস্য সভায় অংশ নেন।

এনসিপি বিএনপির নেতৃত্বাধীন জোটে যাবে না তৃতীয় জোটে যাবে তা নিয়ে কিছুদিন থেকে দলের মধ্যে নানামুখী দ্বন্দ্ব চলছে। এমন খবর ছড়িয়ে পড়ে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বিএনপির জোট থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও গণ অধিকার পরিষদ নিয়ে সম্ভাব্য একটি নির্বাচনি জোট গঠনের আলোচনা চলছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ তার অনুসারীরা চান তৃতীয় জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করতে। কিন্তু এমন চিন্তার বিরোধিতা করছেন দলের আরেক অংশ। যারা দুই উপদেষ্টার অনুসারী এবং বিএনপির সঙ্গে তারা জোট গঠনে অধিক আগ্রহী। এই বৈঠকের মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারী হিসাবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার কর্মসূচি দিয়েছেন। এতে এনসিপির ছাত্রসংগঠনের নেতারা সমর্থন দিয়েছেন। এই ছাত্র সংগঠনের ওপর দুই উপদেষ্টার প্রভাব রয়েছে। জোট গঠন নিয়ে দলের মধ্যে বিরোধ ও সিদ্ধান্তহীনতার কারণে নির্ধারিত সাংবাদিক সম্মেলন আসেনি এনসিপি নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল রফতানিতে ইরানের ওপর ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

দুই উপদেষ্টার অনুসারীদের বাধায় আটকে গেল তৃতীয় জোট

আপডেট সময় ০৩:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫