ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা, কৌতূহলের সৃষ্টি জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার ৫ দিন পর আদানির বন্ধ ইউনিট চালু, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ

আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল: নুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা ঐতিহাসিকভাবে ভারতের একটা লেজুরভিত্তিক রাজনৈতিক দল ছিল। যার ফলে তারা ১৬ বছরে বাংলাদেশকে কার্যত ভারতের হাতেই তুলে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছিল।

একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নুর বলেন, বাংলাদেশে আমরা শক্তিশালী আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারিনি, যেটা প্রমাণ করবে আইনের কাছে সবাই জবাবদিহিতা করতে বাধ্য কিংবা আইনের দৃষ্টিতে সবাই সমান। আমরা দেশে চলছি, আমাদের মধ্যেও একটা শঙ্কা কাজ করে। কয়েকদিন আগে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাই করে নিয়ে গেছে। মোহাম্মদপুরে যুবদলের নেতাকে গুলি করে মেরেছে।

পুরান ঢাকায়ও গুলি করে চলে যাচ্ছে। যে ফেসিবাদী শক্তিকে আমরা হটিয়েছি, পরাজিত করেছি ও জনগণ যাদের দেশ থেকে বিতাড়িত করেছে, তারা নানাভাবে ফিরে আসার জন্য ছক আঁকছে। তিনি আরো বলেন, ২০১৮ সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তখন জাহাঙ্গীর কবির নানক ও এনামুল হক শামীমকে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে এই বিষয়টা ডিল করার। সেজন্য আমরা সংসদ ভবনে বসে ছিলাম।

সেই সময় তারা গল্পের ছলে বলেছিলেন— ‘মিয়া আন্দোলন তো আমরা একসময় করেছি। ২০০৬ সালে বিএনপি-জামায়াতকে হঠানোর জন্য লগি-বৈঠার আন্দোলন। ওপার থেকে এপারে এসে বাংলাদেশের সিম আমরা ঢুকিয়েছি। এখানে লোকজনকে পিকেটিং করানো, বোম মারানো, ককটেল মারানো যা করা দরকার, ভাঙচুর করে আবার ওইপারে চলে গেছি। বিএসএফ আমাদের সেই সুযোগ দিয়েছে। ’ এখন যে দেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, চিহ্নিত অপরাধী, দাগী অপরাধী, অপরাধ ঘটানোর পরে তাদের সীমান্ত দিয়ে নিরাপদে পার করে দেবে এ ধরনের পরিস্থিতি হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু

আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল: নুর

আপডেট সময় ০৩:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫