ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বারিধারা মাদ্রাসায় ৪০খতম কুরআন পড়ে দোয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ৪০ খতম কুরআনখানি করে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মনির হোসাইন কাসেমী দেশবাসী সহ সবার নিকট বেগম খালেদা জিয়ার নেক হায়াত ও সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর তাকে ঢাকার বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে দল ও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে ইনফেকশনের (সংক্রমণ) শঙ্কায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়৷ উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা চলছে। কন্ডিশন ট্রাভেল করার মতো হলে সিদ্ধান্ত হবে। সোমবারও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

এ ছাড়া প্রতিনিয়ত ফলোআপ করা হচ্ছে। মেডিকেল বোর্ডে নতুন করে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকও যুক্ত হয়েছেন। যেখানে তিনি গত জানুয়ারিতে চিকিৎসা নিয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন আলোচনা করে নতুন করণীয় ঠিক করছে। লন্ডন থেকে ভার্চুয়ালি ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিনস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের বৈঠকে অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বারিধারা মাদ্রাসায় ৪০খতম কুরআন পড়ে দোয়া

আপডেট সময় ০৫:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫