ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরায়েলের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙার সম্ভাবনা মেসির পশ্চিমবঙ্গ সফরে দেশভাগ ও বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদি লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ বন্ধের ঘোষণা ইরানের: বিবিসি ‘পায়ে গুলি করার’ অডিও ভাইরাল, হুমকি নয় ‘মশকরা’ বললেন এমপি শাহজাহান যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে প্রধানমন্ত্রী না হতে পারলে দুই কূলই হারাবেন: আজহারুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

এবার জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা ১৮ কোটি মানুষকে দেশে ফেলে রেখে বিদেশে অবস্থান করে তারা দেশপ্রেমিক হতে পারে না। জামায়াতে ইসলামীর নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি। অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন, দুই কূলই হারাবেন।

আজ মজ্ঞলবার সকালে ফরিদপুরের সদরপুরে ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে শহীদ আব্দুল কাদের মোল্লার বাসভবনে সদরপুর উপজেলা জামায়াতের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দেশ থেকে দুর্নীতি মুক্ত করবে। এ দেশটা গরিব দেশ নয়, সম্পদশালী দেশ। আমাদের দেশে সম্পদের অভাব নেই অভাব রয়েছে চরিত্রবান নেতার। সে কারণে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।

জামায়াতের নায়েবে আমির একটি রাজনৈতিক দলকে সমালোচনা করে বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা অমুসলিমদের মুসলমান বানাবো। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত-শিবিরকে দায়ী করা হয়েছে। অথচ গত দুই বছরে জামায়াত-শিবিরের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে। সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এ জোয়ারে ভীত হয়ে আমাদের ওপর হামলা করার চেষ্টা করছে। যুবকরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যারা আক্রমণ করতে আসবে তাদের যেমন দুই হাত আছে। আমাদেরও দুই হাত আছে। আমরা প্রতিহত করবো।

ফরিদপুর জেলা জামায়াতের আমির মওলানা মুহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে গন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মুহাম্মদ দেলোয়ার হোসেন, ফরিদপুর-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মওলানা মো: সরোয়ার হোসাইন প্রমুখ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট

ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে প্রধানমন্ত্রী না হতে পারলে দুই কূলই হারাবেন: আজহারুল ইসলাম

আপডেট সময় ০২:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫