ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরায়েলের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙার সম্ভাবনা মেসির পশ্চিমবঙ্গ সফরে দেশভাগ ও বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদি লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ বন্ধের ঘোষণা ইরানের: বিবিসি ‘পায়ে গুলি করার’ অডিও ভাইরাল, হুমকি নয় ‘মশকরা’ বললেন এমপি শাহজাহান যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

খাগড়াছড়িতে শতাধিক মানুষ বিএনপিতে যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ধারার মানুষ একযোগে বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পানছড়ি বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, জাকের পার্টি এবং স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর শতাধিক নারী-পুরুষ বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে প্রতীকী ধানের শীষ তুলে দিয়ে নবাগতরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তাদের শুভ আগমনকে স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি সব ধর্ম, বর্ণ ও মতের মানুষের নিরাপত্তায় বিশ্বাসী দল। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে অতীতের চেয়ে আরও বেশি উন্নয়ন নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে এলাকায় বিএনপির রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হলো বলে মন্তব্য করেছেন নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট

খাগড়াছড়িতে শতাধিক মানুষ বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৮:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫