ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরায়েলের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙার সম্ভাবনা মেসির পশ্চিমবঙ্গ সফরে দেশভাগ ও বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদি লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ বন্ধের ঘোষণা ইরানের: বিবিসি ‘পায়ে গুলি করার’ অডিও ভাইরাল, হুমকি নয় ‘মশকরা’ বললেন এমপি শাহজাহান যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

কেউ আমাদের পাথর মারলে তাকে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

এবার এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে সালাম দেব। কেউ সমালোচনা করলে হাসিমুখে মেনে নেবো। বাকিটা আল্লাহর হাতে। আপনারা বিভেদে যাবেন না। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গনসংযোগ কর্মসূচিতে তিনি এসব বলেন।

তিনি বলেন, কেউ গুলি করলে গুলি খাব, কিন্তু কর্মীকে রেখে পালাইয়া যামু না। রাস্তার মধ্যে কর্মী নামাইয়া গত ১৭ বছর কে কোথায় ছিল—আমরা দেখেছি। তিনি বলেন, মানুষের কাছে শুনি—আমি নাকি ৫০০ ভোট পাব! ৯ মাসের একটি নতুন দল যদি বাপ-দাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। আমি খেটে খাওয়া মানুষের সন্তান। আমার বড় বংশ নেই, টাকা-পয়সা নেই, বিদেশে পড়াশোনা করি নাই; আপনাদের মধ্য থেকেই আমি উঠে এসেছি।

এনসিপির এই নেতা বলেন, যারা নির্বাচন আসলে ফটোসেশন করতে নানা অভিনয় করে তাদেরকে চিনে রাখুন। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করুন। তাদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ডের দিকে সজাগ দৃষ্টি রাখুন। দেখবেন আপনাদের চোখেই সব ধরা পড়বে।

গত ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাস্তায় কে ছিল, আমরা দেখেছি। বিএনপির অনেক নেতাকর্মীকেও রাস্তায় দেখেছি। যারা আন্দোলনে মাঠে ছিল না তারাই এখন বড় বড় কথা বলে। মানুষকে আওয়ামী লীগ ট্যাগ লাগায়। এদিন তিনি জুলাই শহীদ কাদির হোসেন সোহাগের বাড়িতে গিয়ে তার মা ও স্বজনদের খোঁজখবর নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট

কেউ আমাদের পাথর মারলে তাকে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব: হাসনাত

আপডেট সময় ১২:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫