ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরায়েলের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙার সম্ভাবনা মেসির পশ্চিমবঙ্গ সফরে দেশভাগ ও বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদি লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ বন্ধের ঘোষণা ইরানের: বিবিসি ‘পায়ে গুলি করার’ অডিও ভাইরাল, হুমকি নয় ‘মশকরা’ বললেন এমপি শাহজাহান যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

এমপি হলে ট্যাক্স ফ্রি গাড়ি-সরকারি প্লট না নেওয়ার প্রতিশ্রুতি সাংবাদিক নোমানেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

এবার এমপি হলে সাধারণ নাগরিকের সাথে সংসদ সদস্যদের বৈষম্য দূর করার চেষ্টা হিসেবে রাষ্ট্রীয় টেক্স ফ্রি গাড়ি নেবেন না হবিগঞ্জ- ৪ আসনে জামায়াত প্রার্থী ও মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান। একই সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ভূমিহীন নাগরিকের ভোটে নির্বাচিত হয়ে রাজউকের প্লট বা ফ্ল্যাটের জন্য আবেদন করবেন না। মঙ্গলবার রাতে মাধবপুরের বহরা ইউনিয় গন ও শাজাহানপুরের নো হাটি বাজারে গণসংযোগে তিনি এসব কথা বলেন। পূর্ব নোটিশ না দিয়ে তিনি তাৎক্ষণিক এই দুই জায়গায় গণসংযোগে গেলে জামায়াতের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ তার কথা শুনতে জড়ো হন।

এ সময় এলাকার জন্য রাষ্ট্রীয় বরাদ্দ জনসমক্ষে প্রকাশ করা হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজে ব্যায় করা হবে। একইসাথে, মাধবপুর ও চুনারুঘাটকে আধুনিকায়ন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পাশাপাশি দুই উপজেলার বেহাল রাস্তাঘাট টেকসই উন্নয়নের উদ্যোগের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন অলিউল্লাহ নোমান।

তিনি বলেন, দুর্নীতিরোধ করা গেলে এলাকায় টেকসই উন্নয়ন সম্ভব হবে। নতুবা উন্নয়ন কাজের অধিকাংশ অর্থ দুর্নীতির মাধ্যমে বিভিন্ন পকেটে চলে যায়। বাকি যে টাকা কাজে ব্যায় হয় তাতে যথাযথভাবে কাজ হয় না। এতে অল্প সময়ে সব আবার আগের মতো হয়ে যায়। দুর্নীতির টাকা কাজে ব্যায় হলে উন্নয়ন হবে টেকসই। জুলাই বিপ্লবের আকাঙ্খা অনুযায়ী দুর্নীতিমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে এমন প্রার্থী নির্বাচিত করতে হবে যিনি দেশ ও জাতির জন্য জীবনবাজি রাখতে পারবেন।

ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা শাসনের শুরুতে যখন ফ্যাসিবাদি হয়ে উঠার চেষ্টায় ছিলেন তখন থেকেই প্রতিবাদ করে আসছিলাম। এতে ফ্যাসিবাদি সরকারের আদালত কারাগারেও পাঠিয়েছিলেন। তারপরও দুর্নীতি এবং দুশাসনের বিরুদ্ধে বলা এবং লেখা থামেনি। এক পর্যায়ে সত্য উম্মোচনের কারণে দেশত্যাগ করতে হয়েছিল। ফ্যাসিবাদের সাথে আপসহীন সংগ্রাম করেছে আমার দেশ পত্রিকা ও পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। এই লড়াইয়ের ক্ষুদ্র একজন কর্মী হিসাবে পাশে ছিলাম আমরা।

তিনি বলেন, প্রতিটি মানুষ হচ্ছেন এমপি। তারা ভোট দিয়ে একজনকে সংসদে গিয়ে কথা বলা ও আইন প্রণয়নের জন্য পাঠান। সুতরাং এমন প্রার্থীকে ভোট দিতে হবে যিনি সৎ, যোগ্য এবং পরিক্ষীত। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর অলিউল্লাহ নোমানকে হবিগঞ্জ- ৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এর আগে এই আসনে দলটির ঘোষিত প্রার্থী ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট

এমপি হলে ট্যাক্স ফ্রি গাড়ি-সরকারি প্লট না নেওয়ার প্রতিশ্রুতি সাংবাদিক নোমানেন

আপডেট সময় ০১:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫