ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরায়েলের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙার সম্ভাবনা মেসির পশ্চিমবঙ্গ সফরে দেশভাগ ও বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদি লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ বন্ধের ঘোষণা ইরানের: বিবিসি ‘পায়ে গুলি করার’ অডিও ভাইরাল, হুমকি নয় ‘মশকরা’ বললেন এমপি শাহজাহান যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

আরেক যুদ্ধ বাকি—কোরআনের আইন প্রতিষ্ঠার যুদ্ধ” রংপুরে বক্তব্য জামায়াত নেতা মুজিবুর রহমানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেলেও সেই লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তার ভাষায়, সামনে রয়েছে আরেকটি যুদ্ধ—দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার যুদ্ধ।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে আট দলের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম যেমন প্রাণ দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শেই লড়াই চালিয়ে যেতে হবে। সমাবেশস্থলে উপস্থিত জনতাকে উদ্দেশ করে তিনি বলেন—আল্লাহর কাছে অঙ্গীকার করুন, বাংলাদেশের মাটিতে কোরআনের আইন প্রতিষ্ঠায় আমরা যুদ্ধ করব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণই রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত। ব্যক্তিস্বার্থ, চাঁদাবাজি, দুর্নীতি বা ক্ষমতালোভী রাজনীতি আখিরাতে কোনো সুফল বয়ে আনবে না। গত ৫৪ বছরে এ দেশের কোনো সরকারই জনগণের প্রকৃত কল্যাণে কাজ করেনি বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আট দল দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখিরাতের কল্যাণেও কাজ করতে চায়। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকার কথাও তিনি তুলে ধরেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট

আরেক যুদ্ধ বাকি—কোরআনের আইন প্রতিষ্ঠার যুদ্ধ” রংপুরে বক্তব্য জামায়াত নেতা মুজিবুর রহমানের

আপডেট সময় ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫