ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্ত্রিসভায় এক সদস্যের পদত্যাগ ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক

সবচেয়ে বেশি হেটার্স আওয়ামী লীগের, এরপরই জাতীয় পার্টি-গণ সংহতি-গণ অধিকার-বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৫৬ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জনমত বিশ্লেষণে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) পরিচালিত ‘বাংলাদেশের জাতীয় জরিপ’-এ সবচেয়ে অপছন্দের দল হিসেবে শীর্ষে নাম উঠে এসেছে আওয়ামী লীগের। জরিপে অংশ নেওয়া ৪০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা আওয়ামী লীগকে ‘খুবই অপছন্দ’ করেন। অপছন্দের তালিকায় এরপরই রয়েছে জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ ও বিএনপি।

গত সোমবার (১ ডিসেম্বর) আইআরআই তাদের ওয়েবসাইটে জরিপের ফল প্রকাশ করে। রাঙামাটি বাদে দেশের ৬৩ জেলায় ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নেন মোট ৪ হাজার ৯৮৫ জন। এদের মধ্যে পুরুষ ২ হাজার ৪১০ এবং নারী ২ হাজার ৫৭৫ জন। জরিপে বিভিন্ন প্রশ্নের মধ্যে একটি ছিল- দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে (৯টির নাম উল্লেখ করে) কোনটিকে আপনি পছন্দ ও অপছন্দ করেন। উত্তরে ৪০% অংশগ্রহণকারী মতামত দিয়েছেন তারা আওয়ামী লীগকে খুবই অপছন্দ করেন। আর ১১% অংশগ্রহণকারী দলটিকে খুবই পছন্দ করেন। আওয়ামী লীগের পর দ্বিতীয় সর্বোচ্চ অপছন্দের দল হিসেবে উঠে আসে জাতীয় পার্টি। ৩৪ শতাংশ অংশগ্রহণকারী দলটিকে খুবই অপছন্দ করেন। এছাড়া গণসংহতি আন্দোলনকে ২৩% ও গণঅধিকার পরিষদকে ২২% খুবই অপছন্দ করেন।

এদিকে দল হিসেবে বিএনপিকে খুবই অপছন্দের তালিকায় রেখেছেন ২২% আর জামায়াতে ইসলামীকে রেখেছেন ১৭% অংশগ্রহণকারী। অন্য দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ২২%, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১৯% ও আমার বাংলাদেশকে ২১% অংশগ্রহণকারী দল হিসেবে খুবই অপছন্দ করেন।

তবে দল হিসেবে খুবই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বিএনপি। জরিপের ২৩ শতাংশ অংশগ্রহণকারী রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে খুবই পছন্দ করেন। তালিকায় এর পর পই রয়েছে জামায়াত (২০%)। দল হিসেবে আওয়ামী লীগকে খুবই পছন্দ করেন ১১ শতাংশ আর জাতীয় পার্টিকে খুবই পছন্দ করেন ৪ শতাংশ। অন্য দলগুলোর মধ্যে আমার বাংলাদেশ, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদকে খুবই পছন্দকারী ১ শতাংশ করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্ত্রিসভায় এক সদস্যের পদত্যাগ

সবচেয়ে বেশি হেটার্স আওয়ামী লীগের, এরপরই জাতীয় পার্টি-গণ সংহতি-গণ অধিকার-বিএনপি

আপডেট সময় ০৯:১৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫