ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন আধুনিক নগরায়ণে বদলে যাচ্ছে পবিত্র মক্কা এবার হরমুজ প্রণালি থেকে পিছু হটেছে মার্কিন যুদ্ধজাহাজ মেসির বিদায়, রোমেরোকে আর্জেন্টিনার নতুন অধিনায়ক ঘোষণা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার: চিফ হুইপ সরকারের উদ্যোগে কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু জেলা হাসপাতালে ১০টি ও মেডিকেল কলেজে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী ধ্বংসস্তূপের মাঝেও স্বপ্ন, যা আছে তা দিয়েই রোবট বানাচ্ছে গাজার তরুণরা ভারত ফারাক্কা আটকালে আমরা তিস্তা আটকাব: স্বাস্থ্যমন্ত্রী নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি

মেসির বিদায়, রোমেরোকে আর্জেন্টিনার নতুন অধিনায়ক ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনি বিষয়টি নিশ্চিত করেন। ফরাসি সংবাদমাধ্যম এল‘কিপে জানিয়েছে, রোমেরোকে অধিনায়ক বানানোর পাশাপাশি এমিলিয়ানো মার্টিনেজকে সহ–অধিনায়ক এবং লাওতারো মার্টিনেজকে তৃতীয় অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। স্ক্যালোনি জানান, রোমেরো অধিনায়কের আর্মব্যান্ড গ্রহণ করেছেন এবং এই দায়িত্বের যথাযথ মর্যাদা রাখবেন। তার আচরণ এমন হওয়া উচিত, যা অন্য খেলোয়াড়রা অনুসরণ করতে চাইবে।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মেসির সম্ভাব্য শেষ ম্যাচের আগে প্রায় এক সপ্তাহ সময় রয়েছে। মেসিকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে স্ক্যালোনি বলেন, মাঠে এবং মাঠের বাইরে মেসির মতো এত বড় প্রভাব তৈরি করতে সক্ষম কাউকে তিনি আগে কখনো দেখেননি।

তবে স্ক্যালোনি জোর দিয়ে বলেছেন, আর্জেন্টিনা দলে নেতৃত্ব দেওয়ার মতো খেলোয়াড়ের অভাব নেই। তার মতে, দলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো মানুষ থাকা। তারা কোনো একক ‘কাউদিও’ বা সর্বময় নেতার সন্ধান করছে না। বরং সবাই মিলে মেসি এতদিন যে অবদান রেখেছেন, সেটির ঘাটতি পূরণের চেষ্টা করবে।

নিজের ক্লান্তি ও ভবিষ্যৎ নিয়ে চলা গুঞ্জন প্রসঙ্গে স্ক্যালোনি অবশ্য সন্দেহ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা এখনো তার রয়েছে। তবে একই সঙ্গে তিনি দলের খেলাধুলার সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে যথাসময়ে সেটি জানানো হবে বলেও জানান স্কালোনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

মেসির বিদায়, রোমেরোকে আর্জেন্টিনার নতুন অধিনায়ক ঘোষণা

আপডেট সময় ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬