ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’ ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর মাধবপুরে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর ১২ বছরের শিশু ৭ মাসের অন্তঃসত্ত্বা, শিশুর বর্ণনায় উঠে এলো ভয়াবহ তথ্য স্বামী ছাত্রদলের সহসভাপতি হওয়ায় স্ত্রীর শুভেচ্ছা বার্তা

পবিত্র কোরআন পুঁড়িয়ে অবমাননা,  পিতা-পুত্র গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

এবার মুন্সীগঞ্জে বসতঘরে পবিত্র কোরআন শরীফ আগুনে পুঁড়িয়ে পোড়া পৃষ্ঠাসহ ছাই পার্শবর্তী পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জ পৌরসভার গনকপাড়া এলাকা থেকে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, গনকপাড়া রাঢ়িবাড়ী এলাকার মো. শফিউল বাসার হাসিব (৪০) ও তার পিতা মো. রবিউল আউয়াল জসিম ওরফে খোকন (৬৫)। পরে দুই অভিযুক্তের স্বজন হোসনেয়ারা হাসনাত সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, ৩ দিন আগে (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তার আপন ভাই ও ভাতিজাকে কোরআন শরিফ পুড়িয়ে পৃষ্ঠা ও ছাই ডোবায় ফেলে দিতে দেখেছেন। শুক্রবার তিনি বিষয়টি স্থানীয়দের জানালে ক্ষুব্ধ হয়ে উঠে গ্ৰামবাসী। পরে শতাধিক লোকজন অভিযুক্তদের বাড়ি ঘিরে বিক্ষোভ করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে।

এদিকে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ও দাঙ্গা-হাঙ্গামায় উসকানির অভিযোগে মামলাটি হয়েছে। অন্যদিকে, ঘটনাটির সাথে অন্য কোন যোগসূত্র রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হবে। আটককৃতদের বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে

পবিত্র কোরআন পুঁড়িয়ে অবমাননা,  পিতা-পুত্র গ্রেফতার

আপডেট সময় ০১:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫