ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি খাসি না, পূর্বনির্ধারিত কাবিনের চেয়ে ১০ গুণ বেশি না দেওয়ায় বের করে দেয়: সেই জাপান প্রবাসীর পোস্ট রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে ঈশ্বরদীতে সাবেক ছাত্রদল নেতার মহড়া ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, নেমে গেল ৩৩ শতাংশে হজে গিয়ে ভিক্ষা করবেন না, পাকিস্তানি নাগরিকদের সতর্ক করল দূতাবাস নতুন নিয়মে শাস্তির মুখে নেইমার ‘আমি মরি নাই’: জুলাই শহীদদের তালিকায় নিজেকে দেখে সাংবাদিক সোহেল বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: রামদেব

পবিত্র কোরআন পুঁড়িয়ে অবমাননা,  পিতা-পুত্র গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

এবার মুন্সীগঞ্জে বসতঘরে পবিত্র কোরআন শরীফ আগুনে পুঁড়িয়ে পোড়া পৃষ্ঠাসহ ছাই পার্শবর্তী পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জ পৌরসভার গনকপাড়া এলাকা থেকে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, গনকপাড়া রাঢ়িবাড়ী এলাকার মো. শফিউল বাসার হাসিব (৪০) ও তার পিতা মো. রবিউল আউয়াল জসিম ওরফে খোকন (৬৫)। পরে দুই অভিযুক্তের স্বজন হোসনেয়ারা হাসনাত সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, ৩ দিন আগে (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তার আপন ভাই ও ভাতিজাকে কোরআন শরিফ পুড়িয়ে পৃষ্ঠা ও ছাই ডোবায় ফেলে দিতে দেখেছেন। শুক্রবার তিনি বিষয়টি স্থানীয়দের জানালে ক্ষুব্ধ হয়ে উঠে গ্ৰামবাসী। পরে শতাধিক লোকজন অভিযুক্তদের বাড়ি ঘিরে বিক্ষোভ করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে।

এদিকে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ও দাঙ্গা-হাঙ্গামায় উসকানির অভিযোগে মামলাটি হয়েছে। অন্যদিকে, ঘটনাটির সাথে অন্য কোন যোগসূত্র রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হবে। আটককৃতদের বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

পবিত্র কোরআন পুঁড়িয়ে অবমাননা,  পিতা-পুত্র গ্রেফতার

আপডেট সময় ০১:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫