ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না: বাণিজ্যমন্ত্রী মাদরাসাছাত্রীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, ভিডিও বার্তায় শিক্ষক বললেন আমি কিছুই জানি না প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে থালাপতি বিজয় মুসলিমরা সরাসরি মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের নির্বাচনে জিতলেন আরজি করের নির্যাতনের শিকার চিকিৎসকের মা মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প যে আমানত কাঁধে তুলে দিয়েছেন, সেটা রক্ষার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত: এমপি আমির হামজা  মেসির কারণে নির্বাচনে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

এবার নিজের ফেসবুক আইডি থেকে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও আপলোড করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য মো. হোসেন মিয়া। একইসাথে, অন্যদের টাকা-পয়সা, প্রভাবশালী মামা-খালু, কিংবা শ্বশুর না থাকলে রাজনীতি না করার পরামর্শও দিয়েছেন তিনি।

আজ রবিবার (৭ ডিসেম্বর) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ফেসবুক আইডিতে দুধ ঢেলে গোসল করার ওই ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওর ক্যাপশনে তিনি জানান, তিনি আর রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে চান না। হোসেন মিয়া জানান, দীর্ঘদিন ধরে দলীয় নেতা-কর্মীদের নানা কর্মকাণ্ডে তিনি গভীরভাবে অসন্তুষ্ট। এসব কারণেই শেষ পর্যন্ত রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

জানা গেছে, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের বাসিন্দা মো. হোসেন মিয়া স্থানীয় যুবদলের সক্রিয় সদস্য ছিলেন। পোস্ট করা ভিডিওতে দুধ দিয়ে গোসল করতে করতে হোসেন মিয়াকে বলতে শোনা যায়, জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। জীবনেও আর রাজনীতি করব না। জীবনের সবকিছু ব্যয় করেছি রাজনীতির পেছনে।

তিনি এসময় বলেন, দলের সকল কর্মীর উদ্দেশে বলতে চাই, জীবনে যদি টাকা না থাকে, মামু-খালু না থাকে, শ্বশুরবাড়ি পাওয়ার (ক্ষমতা) না থাকে, তাহলে তারা রাজনীতি কইরেন না। করলে আমার মতো অবস্থা হবে। জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। এই জন্য দুধ দিয়ে গোসল করলাম। রাজনীতি আর করব না।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান গণমাধ্যমকে জানান, ওই নেতার ফেসবুক আইডি ঘেঁটে তার রাজনীতি ছাড়ার ঘোষণার বিষয়টি জেনেছেন। ভিডিওটি দেখেছেন। এ নিয়ে আপাতত কিছু বলতে চান না। এ বিষয়ে পরে তার সঙ্গে কথা বলবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তথ্য উপদেষ্টা

টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার

আপডেট সময় ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫