ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না: বাণিজ্যমন্ত্রী মাদরাসাছাত্রীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, ভিডিও বার্তায় শিক্ষক বললেন আমি কিছুই জানি না প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে থালাপতি বিজয় মুসলিমরা সরাসরি মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের নির্বাচনে জিতলেন আরজি করের নির্যাতনের শিকার চিকিৎসকের মা মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প যে আমানত কাঁধে তুলে দিয়েছেন, সেটা রক্ষার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত: এমপি আমির হামজা  মেসির কারণে নির্বাচনে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! সালিশে কোলাকুলির সময় গোপনাঙ্গ চেপে ধরে হত্যাচেষ্টা

নির্বাচনে জিতলেন আরজি করের নির্যাতনের শিকার চিকিৎসকের মা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দলের মতো চমক দেখিয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে আরজি করের নির্যাতনের শিকার চিকিৎসকের মা রত্না দেবনাথ, জয় পেয়েছেন ২৮ হাজার ৮৩৬ ভোটের ব্যবধানে। আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডেরভুক্তভোগীর মা, পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন। ৮৭ হাজার ৯৭৭ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, এই জয় পানিহাটির মানুষের জয়। এই জয় আমার মেয়ের ন্যায়ের লড়াইকেও এগিয়ে নেবে। আমি নিশ্চিত, একদিন ন্যায়বিচার পাওয়া যাবে।

এক বিজেপি কর্মী বলেন, যারা তার সঙ্গে খারাপ আচরণ করেছে, তিনি তাদের যথাযথ জবাব দিয়েছেন। তিনি তার কন্যাকে, একজন প্রতিভাবান চিকিৎসককে, কর্মস্থলে হারিয়েছেন, এটাই চূড়ান্ত সত্য। আর পানিহাটির ভোটাররা তৃণমূল কংগ্রেসকে সঠিক জবাব দিয়েছে।

মূলত, ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে এক নৃশংস ঘটনা। হাসপাতালের ভেতরে এক নারী ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়। বিচারের দাবিতে ভারতজুড়ে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ডাক্তারনার্সরা। হাসপাতালটির নিরাপত্তারক্ষীসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না: বাণিজ্যমন্ত্রী

নির্বাচনে জিতলেন আরজি করের নির্যাতনের শিকার চিকিৎসকের মা

আপডেট সময় ১১:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬