ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান ‘ভিয়েতনাম ট্র‌্যাপে’ পড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই গ্রাফিতি অঙ্কন করে পরিস্থিতি শান্ত করলেন চট্টগ্রাম সিটি মেয়র জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী হামলা করলে রক্তস্নান হবে: যুক্তরাষ্ট্রকে হুমকি কিউবার প্রেসিডেন্টের পশ্চিমবঙ্গে কোরবানির বাজারে হাহাকার, শিগগিরই সিদ্ধান্ত নেবেন শুভেন্দু শনিবারের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার রয়েছে ইরানের: রাশিয়া মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ারে বিজিবির জবাব

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন হাদির বড় ভাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পর পরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির সর্বশেষ শারীরিক তথ্য জেনে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন। এসময় হাসপাতালের ওটির সামনে জামায়াত আমিরকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন হাদির বড় ভাই ওমর। পরে তাকে (হাদির বড় ভাই) সান্ত্বনা দেন জামায়াত আমির।

এদিকে হাসপাতালে যাওয়ার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন—গুলিবিদ্ধ হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

পোস্টে জামায়াত আমির আরো লেখেন—কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন হাদির বড় ভাই

আপডেট সময় ১২:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫