ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ টানা তৃতীয়বারের মতো নন্দিগ্রামে জয় পেলেন শুভেন্দু মমতা ও শুভেন্দুর মোবাইল জব্দ, অভিষেককে গণনাকেন্দ্র ছাড়তে বলল কমিশন ভোলায় ইংরেজি পরীক্ষা খা/রাপ হওয়ায় পুলিশ কন্যার আত্ম/হত্যা বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা: দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন বিজেপিতে যোগ দিলে পরদিনই রাহুল গান্ধীকে বিয়ে করবো: এমপি কঙ্গনা

এই তিনজনকে যেকোনো মূল্যে ধরিয়ে দিন: জুমা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৪৮১ বার পড়া হয়েছে

এবার যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। তার দাবি, ‘এই দুজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি।

এদিকে কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়।’ এদিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে ওসমান হাদির একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে আরো কয়েকজন রয়েছে।

জুমা তিনজনকে ছবিতে চিহ্নিত করে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। জুমা বলেন,‘এই তিনজনকে যেকোনো মূল্যে ধরিয়ে দিন। বাংলাদেশের জনতা আপনারাই ইনকিলাব কর্মী, আপনারাই এই ভার হাতে নিন। প্রশাসন কোথায় আমাদের আপডেট দিবে, তা না করে উলটো আমাদের কাছেই আপডেট চাইতেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫

এই তিনজনকে যেকোনো মূল্যে ধরিয়ে দিন: জুমা

আপডেট সময় ০৩:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫