ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করতে চায় রাশিয়া ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে সাফের আগে চায় বাফুফে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইয়েমেনে সৌদি ড্রোন ভূপাতিত এবার ইরাকে একযোগে হামলা চালাল যুক্তরাষ্ট্র-সৌদি আরব, নিহত অন্তত ৮ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া সেই লাল কার্ডটি ভুল ছিল, জানাল আইএফএবি এবার সয়াবিন তেলে মিলল মাইক্রোপ্লাস্টিক, এক লিটারেই মিলল ৫৩ হাজার ৯২২টি ক্ষুদ্র কণা এবার ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আদিবাসীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের এবার দেশের বাজারের চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক

বিশ্বকাপে লাল কার্ডে ব্রাজিল, হলুদে শীর্ষে আর্জেন্টিনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপের অধিকাংশ রেকর্ডে নাম রয়েছে ব্রাজিলের। এই যেমন একমাত্র দল হিসেবে সব বিশ্বকাপে খেলা কিংবা সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হওয়া।

এমন ইতিবাচক রেকর্ডে নিজেদের নাম দেখতে সবারই ভালো লাগে। উল্টোটায় কেউই দেখতে চায় না। ব্রাজিল যেমন নিচের বিব্রতকর রেকর্ডটিতে নিজেদের নাম দেখতে চায় না। বিশ্বকাপে সর্বোচ্চ লাল কার্ড দেখেছে সেলেসাওরা।

উইনস্পোর্টস অনলাইনের তথ্য মতে, তাদের নামের পাশে লাল কার্ড রয়েছে ১১টি। দুইয়ে আছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আলবিসেলেস্তারা অবশ্য একা নয়, তাদের সঙ্গী ক্যামেরুন। বিশ্বকাপের ইতিহাসে দুদলই সমান ৯টি কার্ড দেখেছে।

ঠিক পরেই আছে ৮টি করে কার্ড দেখা নেদারল্যান্ডস, ইতালি ও উরুগুয়ে। ৭টি করে লাল কার্ডে যৌথভাবে চারে আছে জার্মানি-মেক্সিকো। বিপরীতে পাঁচে থাকা ফ্রান্স-পর্তুগাল লাল কার্ড দেখেছে ৬টি করে। অন্যদিকে হলুদ কার্ডে সবার শীর্ষে আর্জেন্টিনা। তাদের ধারেকাছে নেই অন্যরা।

১৩৪ কার্ড দেখা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছাকাছি যে দলটি তারা হচ্ছে জার্মানি। তাদের নামের পাশে হলুদ কার্ড ১১৮টি। ব্রাজিল দেখেছে ১১১টি। ১০৩ কার্ড দেখা নেদারল্যান্ডসের বিপরীতে পাঁচ নম্বরে আছে ইতালি। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালির কার্ড ৯০টি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করতে চায় রাশিয়া

বিশ্বকাপে লাল কার্ডে ব্রাজিল, হলুদে শীর্ষে আর্জেন্টিনা

আপডেট সময় ০৩:৪৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬