ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ টানা তৃতীয়বারের মতো নন্দিগ্রামে জয় পেলেন শুভেন্দু মমতা ও শুভেন্দুর মোবাইল জব্দ, অভিষেককে গণনাকেন্দ্র ছাড়তে বলল কমিশন ভোলায় ইংরেজি পরীক্ষা খা/রাপ হওয়ায় পুলিশ কন্যার আত্ম/হত্যা বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা: দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন বিজেপিতে যোগ দিলে পরদিনই রাহুল গান্ধীকে বিয়ে করবো: এমপি কঙ্গনা

প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেয়া হবে। যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্রও ফেরত দেয়া হবে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওসমান হাদিকে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জড়িতদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। হাদির ওপর হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। এ ধরনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

এসময় হাদির ওপর হামলায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে অস্ত্রপচার শেষে হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫

প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫