ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা: দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন বিজেপিতে যোগ দিলে পরদিনই রাহুল গান্ধীকে বিয়ে করবো: এমপি কঙ্গনা অগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি থালাপতি বিজয়ের বাড়িতে চলছে উদযাপন, অপেক্ষা চূড়ান্ত ফলের বন্ধ কারখানার জন্য বিশাল তহবিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন

এবার ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর ও নওদা আসন থেকে জিততে যাচ্ছেন হুমায়ুন কবির। তিনি গত বছর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন। এরপর তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন মমতা ব্যানার্জি। বহিষ্কারের পরও ২০২৫ সালের ৬ ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন। এরপর নিজে আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি দল গঠন করেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রহিন্দুত্ববাদীরা অযোধ্যার বাবরি মসজিদটি ভেঙে ফেলে। আর সে দিনটির স্মরণ করেই তিনি ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের কাজ শুরু করেন। ভোট গণনায় এগিয়ে থাকার পর নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপক সমালোচনা করেছেন হুমায়ুন। তিনি দাবি করেছেন, গত ১৫ বছরে তৃণমূল এত বেশি লুটপাট করেছে যে, এ ফলাফল তাদের প্রাপ্যই ছিল।

সাংবাদিকদের তিনি বলেন, “(তৃণমূলের হারার ব্যাপারে) আমি কি বলতে পারি? যা হচ্ছে তা ভালো। এটি হওয়ার কথা ছিল। মমতা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি তার ভাইয়ের ছেলেকে অনেক বেশি ক্ষমতা দিয়েছিলেন। তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও তাদের অর্থ লুট করেছে। ব্রিটিশরা ১০০২০০ বছরে যে লুট করেছে তারা ১৫ বছরে সেটিকে ছাড়িয়ে গেছে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে শুভেচ্ছা জানাতে চাই যারা তৃণমূলকে জবাব দিয়েছে।

নিজের জয়ের ব্যাপারে হুমায়ুন বলেছে, “আমি দুটি আসনে নির্বাচন করেছি। দুটি আসনেই জিতব এবং দুপুর ৩টার দিকে জয়ের সার্টিফিকেট নিয়ে ফিরব।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন

আপডেট সময় ০৩:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬