ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা: দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন বিজেপিতে যোগ দিলে পরদিনই রাহুল গান্ধীকে বিয়ে করবো: এমপি কঙ্গনা অগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি থালাপতি বিজয়ের বাড়িতে চলছে উদযাপন, অপেক্ষা চূড়ান্ত ফলের বন্ধ কারখানার জন্য বিশাল তহবিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পাড়ি দেয়ার তথ্য নেই: ডিএমপির মুখপাত্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

এবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর সীমান্ত পাড়ি দেয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। আজ রোববার (১৪ ডিসেম্বর) পল্টনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডিএমপির মুখপাত্র বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করেছে র‍্যাব। দ্রুত তার ব্যাপারে তথ্য পেতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রধান সন্দেহভাজনকে সিসিটিভি বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, হাদিকে হত্যাচেষ্টাকারী শুটার সীমান্ত পাড়ি দেয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।

এদিকে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হাদিকে কেন হত্যার জন্য টার্গেট করা হলো এবং এই সময়েই কেন- তা খতিয়ে দেখা হচ্ছে। যত ঘটনা ঘটেছে আমরা সবাইকে দ্রুত ধরতে সক্ষম হয়েছি।

এসময় সাংবাদিকের প্রশ্নে তিনি জানান, নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের শঙ্কা দেখছে না পুলিশ। নির্বাচনের সময়, প্রার্থীদের নিরাপত্তা ও নগরবাসীর জানমালের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ করছে পুলিশ। এছাড়া, ব্রিফিংয়ে হাদির ওপর হামলায় ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া সেলের মুখপাত্র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পাড়ি দেয়ার তথ্য নেই: ডিএমপির মুখপাত্র

আপডেট সময় ১২:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫