ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন শেরেবাংলা: প্রধানমন্ত্রী পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু হরমুজ প্রণালী খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে ঘুমন্ত মা-মেয়েসহ নিহত ৩ কালবৈশাখী ঝড়ে দোকানে উপড়ে পড়ল বিশাল গাছ, প্রাণ গেল ঘুমন্ত ব্যবসায়ীর সন্ধ্যার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে: ছাত্রশিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

এবার নিজের ফেসবুক স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রতি সংহতি প্রকাশ করে আবেগঘন বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘এক হাদিকে থামিয়ে দিলেই আন্দোলন থেমে যাবে—এমনটা যারা ভাবছে, তারা ভুল করছে। এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে।’

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, স্রোতের বিপরীতে কীভাবে চলতে হয় এবং মনের অব্যক্ত ভাষাকে কীভাবে শব্দে রূপ দিতে হয়—তা শরীফ ওসমান হাদি দেখিয়ে দিয়েছেন। তার ভাষায়, হাদি ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শিখিয়েছেন এবং সমাজে সুশীলতার মুখোশে লুকিয়ে থাকা ভণ্ডামির চরিত্র উন্মোচন করেছেন।

জাহিদুল ইসলাম আরও লেখেন, ‘তাগুতের উত্তরসূরীরা মনে করেছে, একজন হাদিকে হত্যা করলেই তাদের পথে আর কোনো বাধা থাকবে না। কিন্তু তারা জানে না—হাদিরা কখনো মরে না।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শরীফ ওসমান হাদি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন এবং ফিরে এসে দেখবেন, অসংখ্য তরুণ তার রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে।

স্ট্যাটাসে তিনি দেশে চলমান সংকটের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, যারা শাহাদাতের আদর্শে অনুপ্রাণিত এবং বিশ্বাসে দৃঢ়, তারা কখনো পরাজিত হতে পারে না। তিনি দাবি করেন, ইতিহাসের প্রতিটি বাঁকে তারা আরও সংগঠিত হবে এবং নিজেদের আদর্শিক অবস্থান থেকে সরে যাবে না।

এদিকে স্ট্যাটাসের শেষাংশে কবি আল মাহমুদের একটি কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই আন্দোলনের যাত্রা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং অনন্তকালের দিকে। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা

এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে: ছাত্রশিবির সভাপতি

আপডেট সময় ০১:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫