ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা: দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন বিজেপিতে যোগ দিলে পরদিনই রাহুল গান্ধীকে বিয়ে করবো: এমপি কঙ্গনা অগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি থালাপতি বিজয়ের বাড়িতে চলছে উদযাপন, অপেক্ষা চূড়ান্ত ফলের বন্ধ কারখানার জন্য বিশাল তহবিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

হাদিকে গুলির পর সিলেটগামী ট্রেনে করে পালিয়ে যায় ফয়সাল ও ডাবলু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৫১৬ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে পালিয়ে যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী ডাবলু—এমন তথ্য নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে এই প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ফয়সালের সর্বশেষ অবস্থান রাজধানীর শাপলা চত্বর এলাকায় শনাক্ত করা হয়।

এদিকে, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি মূল অভিযুক্তদের পাসপোর্ট ব্লক করা হয়েছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। কারা এই হামলা চালিয়েছে এবং এর নেপথ্যে কারা রয়েছে—তা উদঘাটনে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে।

কিলিং মিশনের পর ফয়সাল ও তার সহযোগী সিলেটগামী ট্রেনে করে পালিয়ে যায়—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তা নেয়। তারা জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে হামলাকারী ও হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা সম্ভব হয়েছে।

এর আগে, হাদির গুলির ঘটনায় মূল অভিযুক্তরা পালিয়ে গেছে—এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছিল পুলিশ। রবিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ কথা বলেন।

পুলিশ আরও জানায়, অভিযুক্তদের গ্রেপ্তারে দেশের সব সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত কোম্পানি ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এনবিআরের গোয়েন্দা সেল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

হাদিকে গুলির পর সিলেটগামী ট্রেনে করে পালিয়ে যায় ফয়সাল ও ডাবলু

আপডেট সময় ০৯:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫