ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

হরমুজে ‘সামরিক অভিযানের’ জন্য জাহাজ পাঠাচ্ছে জার্মানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে দুটি জাহাজ লোহিত সাগরের দিকে মোতায়েন করছে জার্মানি। বৃহস্পতিবার (১৮ জুন) দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি স্বাক্ষরের পরপরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলা স্বাভাবিক করতে তোড়জোড় শুরু হয়েছে। নৌপরিবহন ও বীমা শিল্পের শীর্ষ কর্তারা প্রণালিটিতে জরুরি ভিত্তিতে মাইন অপসারণকারী জাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন।

ব্রাসেলসে ন্যাটো সদস্যদেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এসে পিস্টোরিয়াস এই ইস্যুতে সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে আমাদের মাইনসুইপার ফুলদা এবং আরেকটি জাহাজ মোজেল সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে।’

তবে তিনি জাহাজ মোতায়েনের জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। পিস্টোরিয়াস বলেন, মাইন অপসারণ অভিযানে অংশগ্রহণের আগে ইরান ও ওমানের অনুমোদন প্রয়োজন হবে। পাশাপাশি, এ ধরনের যেকোনও মিশন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার অগ্রগতির ওপরও নির্ভর করবে।

নৌপরিবহন ও সামুদ্রিক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রণালিটি সম্পূর্ণভাবে মাইনমুক্ত করা না গেলে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় শুরু হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। জার্মানি এ মিশনের জন্য পানির নিচে পরিচালিত ড্রোন, মাইন অপসারণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি এবং জাহাজ সুরক্ষা দলও পাঠাচ্ছে।

হরমুজ প্রণালি নিরাপদ করতে ফ্রান্স ও যুক্তরাজ্য একটি বহুজাতিক নৌ-মিশনের পরিকল্পনা করছে। তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইরান জলপথটিতে বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে।

গ্রিস সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, মাইন অপসারণ কার্যক্রমে সহায়তার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তবে সরকারি মুখপাত্র পাভলোস মারিনাকিস বৃহস্পতিবার বলেন, এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

হরমুজে ‘সামরিক অভিযানের’ জন্য জাহাজ পাঠাচ্ছে জার্মানি

আপডেট সময় ১১:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬