ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

গত বছর ৫ আগস্টের পর দেশে মামলা বাণিজ্য শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এই দায়িত্বে থাকতে পারেন না।

সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে আয়োজিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’-এ এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সমাবেশে তিনি বলেন, “আজ আমরা শহীদ মিনারে মিলিত হয়েছি প্রমাণ করতে যে আমরা ঐক্যবদ্ধ। জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ। এখানে আমরা কোনো রাজনৈতিক নেতা হিসেবে আসিনি, এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে।”

তিনি আরও বলেন, “শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অথচ নির্বাচন কমিশন এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলছে—এটা কীভাবে সম্ভব? এই নির্বাচন কমিশন নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না। তাদের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়।”

স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, “নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাও এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর মামলা বাণিজ্য হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। হাদির ওপর হামলার মাধ্যমে বাংলাদেশ আক্রান্ত হয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশ ও জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ—এই বার্তাই আজকের সমাবেশ থেকে দিতে চাই। আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামব না, নামব প্রতিরোধের জন্য। সবাইকে আহ্বান জানাই, বিজয় উৎসব নয়—প্রতিরোধের জন্য রাস্তায় নামুন।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, “হামলার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার করা যায়নি। কোথা থেকে খেলা চলছে, সেটাও এখনো বের করতে পারেনি কর্তৃপক্ষ।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৮:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫