ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী কারাগারে অভিনেতা জাহের আলভী বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা নজরদারিতে: ইসরায়েলি রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের!, অস্বস্তি ভারতের? সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

রাজাকার সবচেয়ে বেশি আ.লীগে, দ্বিতীয়তে বিএনপি: জামায়াত নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, বিগত সরকারের তৈরি করা রাজাকারের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল জামায়াতে ইসলামী, যেখানে মোট ৩৬ জনের নাম অন্তর্ভুক্ত ছিল। তিনি দাবি করেন, এ তালিকার শীর্ষে ছিল আওয়ামী লীগ, দ্বিতীয়তে বিএনপি এবং তৃতীয়তে জাতীয় পার্টি।

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​দেলাওয়ার হোসেন বলেন, আমাদের একটি বিষয় নিয়ে বারবার গালি দেওয়া হয়— আমরা নাকি রাজাকারের দল। যারা এ কথা বলেন, তাদের উদ্দেশে বলতে চাই, বিগত সরকারের আমলে যখন বাংলাদেশে রাজাকারের তালিকা করা হয়, তখন সেই তালিকার শীর্ষে ছিল আওয়ামী লীগ, দ্বিতীয় অবস্থানে বিএনপি এবং তৃতীয় অবস্থানে জাতীয় পার্টি। সুতরাং এই তিনটি দলকে বাদ দিয়ে রাজাকার শব্দটি বলার কোনো সুযোগ নেই।

​তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আমরা কাঙ্ক্ষিতভাবে এগোতে পারিনি। স্বাধীনতা অর্জনের পরও দেশ এগিয়ে না যাওয়ার মূল কারণ দুর্নীতি। ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারও করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’

রাজাকার সবচেয়ে বেশি আ.লীগে, দ্বিতীয়তে বিএনপি: জামায়াত নেতা

আপডেট সময় ০৯:২২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫