ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা ডিভোর্সি নারীদের বিয়ে করা নিয়ে কী বললেন শায়খ আহমাদুল্লাহ? মমতার ঘাঁটি থাকবে নাকি বিজেপির দখলে যাবে পশ্চিমবঙ্গ? পদ না পেয়ে ফেসবুক লাইভে অঝোরে কাঁদলেন ছাত্রদলকর্মী ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, জীবন নিয়ে শঙ্কা একসঙ্গে ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর পদবঞ্চিতদের কাছে ‘ক্ষমা চাইলেন’ ছাত্রদল সভাপতি চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, গ্রেপ্তার ১৪ ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী

বিএনপি-জামাতের নেতা-কর্মীরা আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবে: হাসনাত আবদুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিঞ্চালের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তাঁকে বাঁচাতে বিএনপি ও জামাতের নেতাকর্মী এবং ফ্যাসিবাদ বিরোধীরা তার পাশে ঢাল হয়ে দাঁড়াবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের নির্বাচনী পদযাত্রার সময় কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “দেবিদ্বারে যারা জামাত-বিএনপির ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করছে, তারা ১৬-১৭ বছর ঘুমাতে পারেনি, মামলা খেয়েছে, জেলে গেছে। সেই পরিবারগুলো আমার পাশে থাকবে, আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবে। আমাদেরকে হুমকি দিচ্ছে না? আমাদের বাঁচানোর জন্য দেবিদ্বারের নারীরাই যথেষ্ট, তারপর আসবে যারা আমাকে পছন্দ করে, এরপর আসবে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা।”

তিনি আরও বলেন, “আমরা হুমকি-ধুমকির রাজনীতিতে বিশ্বাসী নই। মনে রাখবেন, যারা ভয় দেখায়, তাদেরই শেষ পর্যন্ত গদি চলে যায়। মানুষ তখনই ভয় দেখায় যখন নিজে ভয় পায়। ভয় না পাইলে কেউ ভয় দেখায় না। ভয় দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়।”

নির্বাচনী পদযাত্রায় হাসনাত আবদুল্লাহর সঙ্গে অংশগ্রহণ করেন দেবিদ্বার উপজেলা এনপিপির সদস্য সাইফুল ইসলাম শামিম, মোসলে উদ্দিন, আমির হোসেন, কুমিল্লা জেলা জাতীয় যুব শক্তি সদস্য নাসির উদ্দীন, দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য রাফসান, হৃদয়, মেহেদী হাসান, সবুজসহ জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিএনপি-জামাতের নেতা-কর্মীরা আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবে: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৯:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫