ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা ডিভোর্সি নারীদের বিয়ে করা নিয়ে কী বললেন শায়খ আহমাদুল্লাহ? মমতার ঘাঁটি থাকবে নাকি বিজেপির দখলে যাবে পশ্চিমবঙ্গ? পদ না পেয়ে ফেসবুক লাইভে অঝোরে কাঁদলেন ছাত্রদলকর্মী ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, জীবন নিয়ে শঙ্কা একসঙ্গে ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর পদবঞ্চিতদের কাছে ‘ক্ষমা চাইলেন’ ছাত্রদল সভাপতি চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, গ্রেপ্তার ১৪ ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী

আইন শৃঙ্খলাবাহিনী বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে: গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ যখন নির্বাচনের জন্য প্রস্তুত, ঠিক তখনই একটি চক্র পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নে এক উঠান বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

নির্বাচনকে নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারি সংস্থাগুলোর নজরদারি আরও জোরদার করার আহ্বান জানান জামায়াতের এই নেতা। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ধৈর্যের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় খর্ণিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বামুন্দিয়ায় সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে সমর্থন জানানোর আহ্বানও জানান তিনি।

মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, উপজেলা হিন্দু বিভাগের সভাপতি ডা. হরিদাস মন্ডল, ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আ. ওয়াদুদ এবং সাবেক শিবির নেতা ড. একরাম উদ্দিন সুমন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আইন শৃঙ্খলাবাহিনী বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে: গোলাম পরওয়ার

আপডেট সময় ১০:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫