ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ নদীভাঙনে হুমকির মুখে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩ ‘আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু হিন্দুদের সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের, বন্ধ আইফেল টাওয়ার আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি

‘এই বাংলাদেশকে আমি চিনতে চাই না’, দেবের পর বাংলাদেশ নিয়ে মন্তব্য মিঠুনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১০৮৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা। নায়ক দেবের পর এবার উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন অভিনেতা থেকে হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতিতে যোগ দেয়া মিঠুন চক্রবর্তী।

সোমবার আনন্দবাজার ডট কমকে অভিনেতা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আবেগ জড়িয়ে আছে। খুবই দুঃখিত এই পরিস্থিতির জন্য। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনও আগ্রহ নেই। সব কিছুর শেষ আছে, এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছে। এর দাম সবাইকে দিতেই হবে।’

এর আগে দেব, কোয়েল মল্লিক থেকে চিরঞ্জিত চক্রবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একই ভাবে চিন্তা প্রকাশ করেছেন। সম্প্রতি দেব এ প্রসঙ্গে বলেছিলেন, ‘মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখে মনে হচ্ছে, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মনে হচ্ছে, ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চীনের যুদ্ধ লেগে যাবে। কিন্তু এটা কাম্য নয়। আমি চাই সবাই শান্তিতে থাকুন। সবাই ভাল থাকুন।’

তিনি আরও বলেন, ‘আসলে তো দু’বেলার খাবার, আর মাথায় একটা ছাদ। বাড়িতে যারা আছেন তাদের ভাল রাখা। তার জন্য অন্য মানুষকে মারতে হয় না। এটা যদি এখন হয়, আগামী দিনে আরও খারাপ সময় আসতে চলেছে বলে মনে হচ্ছে। তাই আরও ভয় হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমরা সবাই ভাল থাকি। সিনেমা চলুক বা না চলুক আমরা যেন ভাল থাকি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী

‘এই বাংলাদেশকে আমি চিনতে চাই না’, দেবের পর বাংলাদেশ নিয়ে মন্তব্য মিঠুনের

আপডেট সময় ০৯:২৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫