ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩ ‘আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু হিন্দুদের সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের, বন্ধ আইফেল টাওয়ার আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার (০৭ সেপ্টেম্বর) তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইরানের অংশগ্রহণ উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ বাস্তব পদক্ষেপ হতে পারে। খবর আনাদোলু এজেন্সির। মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (এমজিআইএমও) শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ল্যাভরভ। তিনি স্মরণ করিয়ে দেন, ২০ বছরেরও বেশি সময় আগে রাশিয়া উপসাগরীয় দেশগুলোকে আরব রাজতন্ত্র ও ইরানসহ অঞ্চলটির জন্য একটি নিরাপত্তা ধারণা তৈরির লক্ষ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছিল।

ল্যাভরভ বলেন, তাদের মধ্যকার সম্পর্ক জটিল এটি স্বীকার করেই আমরা এগিয়েছিলাম। আমাদের ধারণা ছিল, আমরা বৈঠক আয়োজন, পারস্পরিক অভিযোগ নিয়ে আলোচনা এবং কিছু আস্থা তৈরির পদক্ষেপে ঐকমত্যে পৌঁছাতে তাদের সহায়তা করব। তিনি আরও বলেন, আমরা মনে করেছিলাম, আরব লীগ, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য একই সঙ্গে যুক্ত থাকলে এসব আলোচনা আয়োজন করা সহজ হবে। ল্যাভরভ বলেন, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর পরিস্থিতিতে পরিবর্তন আসতে শুরু করে।

তিনি বলেন, কয়েক বছর আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে চীনের উদ্যোগ এবং আমাদের সক্রিয় উৎসাহে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। ল্যাভরভ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উপস্থাপিত মক্কা চুক্তির কথা উল্লেখ করে তিনি এটিকেসম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষামূলক জোট’-এর একটি কাঠামো হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, চুক্তিটির উদ্যোক্তারা জোর দিয়ে বলেছেন, উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশসহ অন্য দেশগুলোর জন্যও এর দরজা খোলা থাকবে। ল্যাভরভ বলেন, মিসরের কথা প্রায়ই বলা হয়। আমি নিশ্চিত, আলজেরিয়া আগ্রহ দেখালেও কোনো এক পর্যায়ে সেটিও ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, এই ধরনের কোনো কাঠামো যদি ইরান কীভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সেই শর্তগুলো নিয়েও ঐকমত্যে পৌঁছাতে পারে, তাহলে আমার মনে হয় এটি আমাদের শুরুতে প্রণয়ন করা ধারণার দিকে যাওয়ার সবচেয়ে বাস্তব পদক্ষেপ হবে। আর এই প্রক্রিয়ায় রাশিয়া নেতৃত্বের ভূমিকায় থাকার চেষ্টা করবে না। সূত্র : আনাদোলু এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার

আপডেট সময় ১০:৪৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬