ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার সমন্বয়কের কাছে চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করলেন অসুস্থ স্বামী অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে গুলি: আটক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ, পূর্বাভাস আইএমএফ’র ফেসবুকে লেখালেখি নিয়ে কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬

দলীয় প্রার্থী না পাওয়ায় কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

এবার ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আর এই আসনে বিএনপির প্রার্থী না পাওয়ায় কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরহাদ হোসেন নামে এক কর্মী। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে এ ঘোষণা দেন।

এ সময় ফরহাদ হোসেন বলেন, আমি কান ধরে রাজনীতি ছাড়ছি। এই আসনে সাইফুল ইসলাম ফিরোজ ও হামিদুল ইসলাম হামিদের মধ্যে যে কোনো একজনের সমর্থক হিসেবে কাজ করতাম। তাদের মধ্যে থেকে মনোনয়ন না দেওয়ায় কান ধরে বিএনপি ত্যাগ করছি। গত ১৭ বছর যারা কালীগঞ্জে বিএনপির রাজনীতি ধরে রেখেছিল তাদের মনোনয়ন দেওয়া না হলে আর রাজনীতি করবো না।

এদিকে মঙ্গলবার রাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মোবাইল ফোনে রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আজ (বুধবার) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও সাতটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এরমধ্যে রয়েছে ঝিনাইদহ-৪ আসন। আসটি রাশেদ খাঁনের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।

এদিকে মঙ্গলবার এ খবরে ক্ষোভ প্রকাশ করছেন বিএনপির নেতাকর্মীরা। তারা এ আসনে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। কালীগঞ্জ থানা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বাড়ছে নেতাকর্মীদের ভিড়। তারা বলছেন, রাশেদ খাঁন এই নির্বাচনি এলাকার বাসিন্দা না। তিনি এই আসনের ভোটারও না। দল এভাবে একজন বহিরাগতকে চাপিয়ে দিতে পারে না।

তাজু জোয়ারদার নামে বিএনপির এক কর্মী কাঁদতে কাঁদতে বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি সাইফুল ইসলাম ফিরোজের সঙ্গে। এখন একজন বহিরাগতকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই মানতে পারছি না।

এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যাকে কালীগঞ্জের মানুষ কখনো দুর্দিনে পাশে পায়নি- আমরা এমন কাউকে দলের পক্ষ থেকে চাই না। বিগত আন্দোলন-সংগ্রামে আমরা বিএনপির জন্য নিজেদের জীবন বাজি রেখেছি। আমরা এখানে দলের প্রার্থী চাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

দলীয় প্রার্থী না পাওয়ায় কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর

আপডেট সময় ০৪:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫