ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস ইসরাইলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক ড্রোন’ ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার: প্রধানমন্ত্রী এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন

রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে সড়ক অবরোধ বিএনপি নেতাকর্মীদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার কালীগঞ্জে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে অংশ নেন।

দলীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির পক্ষ থেকে তিনজন নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং তারা আলাদাভাবে দলীয় কর্মসূচিও পালন করে আসছিলেন। কিন্তু তাদের বঞ্চিত করে বিএনপি জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের রাশেদ খানকে ঘোষণা দেওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তারা রাশেদ খানকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে তার মনোনয়ন বাতিলের দাবি জানান।

শুক্রবার বিকেলে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু। অপর মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ সমাবেশে উপস্থিত ছিলেন না।

মুর্শিদা জামান বেল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ঝিনাইদহ-৪ আসন ধানের শীষের শক্ত ঘাঁটি। কোনো অবস্থাতেই এখানকার নেতাকর্মীরা রাশেদ খানকে মেনে নেবেন না।

সমাবেশে আরও বক্তব্য দেন ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু ও ইসরাইল হোসেন জীবন। বক্তারা দাবি করেন, দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে ভিন্ন দলের প্রার্থী চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

সভাপতির বক্তব্যে মুর্শিদা জামান বেল্টু আনুষ্ঠানিকভাবে কালীগঞ্জে রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি

রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে সড়ক অবরোধ বিএনপি নেতাকর্মীদের

আপডেট সময় ০৮:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫