ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ ইসরায়েলি মন্ত্রী বেন-গভির বিরুদ্ধে ‘অ্যাকশনে’ ‌পাকিস্তান-সৌদিসহ ৮টি মুসলিম দেশ নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, দল থেকে বিচ্ছিন্ন চবির সেই শিবিরকর্মী হঠাৎ চোখে অন্ধকার দেখতে শুরু করি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখা ফেরায় ফিলিস্তিনের সন্তোষ রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিল সরকার খালেদা জিয়ার নামেই কোরবানি হবে ‘কালো মানিক’ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উলটে ১৫ জন নিহত রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রী পাচ্ছেন আইনজীবী প্রাইভেটকারে মাদক রেখে পালালেন ৩ নারী ও ২ পুরুষ

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

বিশ্বের বিভিন্ন দেশ পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব ও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী এবারও ২৭ ও ২৮ মেএই দুই তারিখকে ঘিরেই ঈদ উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে। সৌদি আরবের সরকারি উম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। ক্যালেন্ডারের তথ্যে দেখা গেছে, ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন। অর্থাৎ জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হলে ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

একই ধরনের পূর্বাভাস দিয়েছে পাকিস্তান। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের অবস্থান ও হিসাব অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে। ইউরোপ ও যুক্তরাজ্যে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারিত হবে। যুক্তরাজ্যভিত্তিক মুসলিম জীবনধারা বিষয়ক প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন জানিয়েছে, সেখানে ২৭ মে অথবা ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের হিসাব অনুযায়ী, ২৬ মে হবে পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে পালিত হবে ঈদুল আজহা। বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর শুরু হয় জিলহজ মাস এবং এই মাসের ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা। চাঁদ দেখার ভিত্তিতেই নির্ধারিত হবে মাসের শুরু ও ঈদের চূড়ান্ত দিন। বাংলাদেশে ঈদের তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

আপডেট সময় ০২:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬