ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস ইসরাইলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক ড্রোন’ ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার: প্রধানমন্ত্রী এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন

বিদায়ী কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব ও ত্যাগ আল্লাহ তায়ালা কবুল করুন: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকে উদ্দেশ করে এক বার্তায় বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি যে সততা, ধৈর্য ও আল্লাহভীরুতার সঙ্গে পালন করেছেন—আল্লাহ তায়ালা যেন তা কবুল করেন। তিনি বলেন, দায়িত্বশীলতার এই পথ কখনো সহজ ছিল না; নানা প্রতিকূলতা, চাপ ও সংকটের মধ্য দিয়েও জাহিদুল ইসলাম সংগঠনের আদর্শিক অবস্থান অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জামায়াত আমির আরও বলেন, জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় সংগঠন কাঠামো সুদৃঢ় হয়েছে, কর্মীদের মাঝে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি আন্তরিক চেষ্টা চালিয়েছেন। ছাত্র ও যুব সমাজকে আদর্শিকভাবে গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান প্রশংসনীয়। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি যে ত্যাগ ও কুরবানির নজির স্থাপন করেছেন, তা সংগঠনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বার্তায় তিনি বলেন, নেতৃত্ব একটি আমানত। সেই আমানত যথাযথভাবে আদায় করার চেষ্টা করাই একজন মুমিনের দায়িত্ব। বিদায়ী সভাপতি সেই দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ তায়ালা যেন তাঁর ভুলত্রুটি ক্ষমা করেন এবং তাঁর সকল নেক আমলকে কবুল করেন।
শেষে জামায়াত আমির জাহিদুল ইসলামের সুস্থতা, দীর্ঘ হায়াত ও ভবিষ্যতে দ্বীন ও জাতির কল্যাণে তাঁর সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার তাওফিক কামনা করেন। একই সঙ্গে নতুন নেতৃত্বের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি

বিদায়ী কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব ও ত্যাগ আল্লাহ তায়ালা কবুল করুন: জামায়াত আমির

আপডেট সময় ১২:০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫